indiahood
indiahood

অধিনায়কত্ব ফিরে পেলেন রোহিত শর্মা, বড় খবর

2 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষার অবসান। অবশেষে 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য অধিনায়কের নাম ঘোষণা করে দিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রত্যাশিতভাবেই সেই নামটা রোহিত শর্মা (Rohit Sharma)। হ্যাঁ, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে ফের বিশেষ দায়িত্বে ফিরিয়ে এনেছে মুকেশ আম্বানির ফ্রাঞ্চাইজি। সবচেয়ে বড় কথা, রোহিত শর্মার নেতৃত্বেই মোট পাঁচবার IPL চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। ফলে, সেই জাদুকরের হাতেই আবারও গেল সূর্যকুমার যাদবদের দায়িত্ব।

IPL 2027 এ মুম্বইকে পথ দেখাবেন রোহিত

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সকে সাফল্য পাইয়ে দিতে পারেননি হার্দিক পান্ডিয়া। তাছাড়াও মাঝে চোটের কারণে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি তিনি। সেই ম্যাচগুলিতে আম্বানির দলের অধিনায়ক ছিলেন সূর্য। 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের ঘোষণার আগেই জল্পনা বেড়েছিল মুম্বই ছাড়তে পারেন হার্দিক পান্ডিয়া। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও কয়েকটি সূত্র বলেছিল, পান্ডিয়া নিজেই দলটিতে আর থাকতে চাইছেন না। এরপরই জল্পনাকে সত্যি করে হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে পাঞ্জাব।

মুম্বইয়ের সাথে অর্শদীপ সিংয়ের বিনিময়ে ট্রেডের মাধ্যমে পান্ডিয়াকে পেয়েছে প্রীতি জিন্টার দল। সেই আনুষ্ঠানিক ঘোষণার পরই নতুন অধিনায়ক খুঁজছিল মুম্বই। প্রস্তাব দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। প্রথমদিকে অধিনায়ক হিসেবে তিলক বর্মার নাম প্রস্তাব করেছিলেন হিটম্যান। তবে MI ফ্র্যাঞ্চাইজির তরফে রোহিতকে জানানো হয়, তাঁরা তাঁকেই অধিনায়ক করতে চাইছেন। শেষ পর্যন্ত প্রস্তাবে ভারতীয় মহাতারকা রাজি হয়ে যাওয়ায় পুরনো সদস্যকেই অধিনায়ক হিসেবে পেল মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আনুষ্ঠানিকভাবে রোহিতের অধিনায়ক হওয়ার ঘোষণা করে দিয়েছে MI।

 

আরও পড়ুন: দ্বিতীয় দিনে এই ৩ কাজ করলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিততে পারবে ভারত

উল্লেখ্য, প্রথমবারের মতো 2011 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম 9 কোটি 20 লাখ টাকার বিনিময়ে মুম্বই ইন্ডিয়ান্স দলে যুক্ত হয়েছিলেন রোহিত শর্মা। এরপর সেখানে নিজের ক্ষমতা প্রদর্শন করে দলটির অধিনায়ক হন তিনি। এরপর থেকে রোহিতের নেতৃত্বেই 2013, 2015, 2017, 2019 এবং 2020 IPL মিলিয়ে পাঁচবার চ্যাম্পিয়ন হয় মুম্বই।

Click here to Read More
Previous Article
বন্দে ভারত এক্সপ্রেস-সহ দেশের সব ট্রেনে বিনামূল্যে ভ্রমণের সুযোগ দিচ্ছে রেল, যোগ্যতা কী?
Next Article
পরীক্ষার খাতায় বাগদেবী আঁকা অপরাধ! মালদায় মা সরস্বতীর ছবি ছিঁড়লেন শিক্ষক আফতাবউদ্দিন

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment