indiahood
indiahood

অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

1 day ago

সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার বড় সিদ্ধান্তের কথা জানাল কলকাতা হাইকোর্ট। আজ সকালেই আদালতের তরফ থেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষের আইনজীবীকে প্রশ্ন করা হয়েছিল, অনলাইনেও কেওয়াইসি হয়। তাহলে কেন তৃণমূল সাংসদকে ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি করাতে হবে? উত্তরে আইনজীবী জানান, বেশ কিছু তথ্যে অসংগতি থাকার কারণেই এই সিদ্ধান্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের। তবে এবার সেই মামলায় বড় রায় দিল আদালত।

কেওয়াইসি নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, অনলাইনে নয়, বরং অফলাইনের মাধ্যমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেওয়াইসি করাতে হবে। কারণ, যেহেতু ইতিমধ্যেই তাঁর অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তাই অনলাইনে কেওয়াইসি প্রক্রিয়া সম্ভব নয়। পাশাপাশি তৃণমূল সাংসদের নাম, মোবাইল নম্বর এবং বেশ কিছু তথ্যে গরমিল থাকার কারণেই এই প্রক্রিয়া অফলাইনে করা হবে বলে জানিয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে এবার হাইকোর্টের নির্দেশ, ব্যাঙ্কে গিয়ে নয়, বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে কেওয়াইসির ডকুমেন্ট জমা নিতে হবে।

সেই রায়ের সূত্র ধরেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, অভিষেকের বাড়িতে একজন ব্যাঙ্ক কর্মী যাবেন। সেখানে গিয়ে তিনি তৃণমূল সাংসদের স্বাক্ষর করাবেন। আর কেওয়াইসির জন্য অভিষেকের থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হবে। এমনকি নথির তালিকাও দিয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। যার মধ্যে তৃণমূল সাংসদকে জমা দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স।

আরও পড়ুন: জেলাশাসকদের হাতেই দেওয়া হল নাগরিকত্ব প্রদানের ক্ষমতা, বিশেষ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রকের

এদিকে অভিষেকের আইনজীবীর তরফ থেকে দাবি করা হয়, এখনই কেন নথি দেওয়া প্রয়োজন? ব্যাঙ্ক আগে থেকে কেন না জানিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করল? তবে বিচারপতি কৃষ্ণ রাও স্পষ্ট জানিয়েছেন, অভিষেককে সমস্ত নথি দিতে হবে। তাঁর বাড়িতে গিয়েই ব্যাঙ্ক কর্মীরা কেওয়াইসি সম্পন্ন করিয়ে আনবেন। তারপরেই আদালত অ্যাকাউন্ট ফ্রিজ এবং ব্লক হওয়া ক্রেডিট কার্ড চালু করার বিষয়টি খতিয়ে দেখবে। যদিও এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে আগামী সোমবার।

Click here to Read More
Previous Article
‘ভারতীয়দের আপ্যায়ন করে পাকিস্তানিদের হোটেল থেকে তাড়িয়েছে UAE!’ কান্না জুড়ল পাকিস্তান
Next Article
জেলাশাসকদের হাতেই দেওয়া হল নাগরিকত্ব প্রদানের ক্ষমতা, বিশেষ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রকের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment