indiahood
indiahood

পাহাড়, নদী, ঝর্নার সমাহার! ঘুরে আসুন কলকাতার কাছের বাঙালির প্রিয় জায়গা থেকে

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ হাতে দু’দিনের ছুটি আছে? কোথাও ঘুরে আসতে মন চাইছে? তাহলে আজ আপনাদের এমন এক সুন্দর জায়গার সন্ধান দেব যেখানে গেলে শরীর ও মন চাঙ্গা হবেই হবে। বাঙালির পশ্চিম এর হাওয়া বদল মানেই হল একটি জায়গা যার উল্লেখ বিভিন্ন বইতে এমনকি ভ্রমণপিপাসুদের মুখে আপনি শুনে থাকবেন। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, আজ কথা হচ্ছে ‘মধুপুর’ (Madhupur) নিয়ে। ঝর্ণা, পাহাড় সমৃদ্ধ ঝাড়খণ্ডের এই জায়গায় গেলে আপনার মন প্রাণ সব জুড়িয়ে যাবে। চলুন জায়গাটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ঘুরে আসুন মধুপুর থেকে

মধুপুর ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার একটি শহর। এটি একটি মহকুমা শহর, যা মিষ্টি উৎপাদনের জন্য বিখ্যাত এবং পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্বাস্থ্যকেন্দ্র হিসেবে বিবেচিত হয়। এর কারণও আছে। এখানকার জল এবং সামগ্রিক জলবায়ু পেটের রোগ নিরাময় এবং হজমের কাজে সুবিধা করে বলে জানা যায়। ফলে পর্যটকরা বারেবারে এখানে ছুটে আসেন। এখানে রয়েছে গেলাম কপিল মঠ, দেবালয় এরপর দেখলাম বিবেকানন্দ মঠ, পুরাতন বাঙালি জমিদার বাড়ী, পাত্রল কালীবাড়ি এবং অগাস্টান গির্জা।

কী কী দেখবেন?

এছাড়াও ঘুরে দেখতে পারেন মধুপুর থেকে প্রায় ৮০ আশি কিমি দূরে মধুবনের পরেশনাথ পাহাড়। এটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা ১৩৫০ মিটার। সে এক অপরূপ দৃশ্য চোখে পড়বে আপনার। মধুপুরের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল গিরিডি,উশ্রী ফলস, খান্ডলী ট্যুরিজম পার্ক, তপবন ইত্যাদি।

আরও পড়ুনঃ ফুঁসছে একাধিক ঘূর্ণাবর্ত, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি, আজকের আবহাওয়া

কীভাবে যাবেন?

এবার জেনে নেওয়া যাক কীভাবে এই মধুপুর পৌঁছাবেন? সেক্ষেত্রে কলকাতা স্টেশন থেকে ট্রেন করে পৌঁছে যান মধুপুর। এরপর সেখানে হোটেলে একটু রেস্ট নেওয়ার পর ঘুরে দেখুন আশেপাশের জায়গাগুলি।

Click here to Read More
Previous Article
হিজাব না পরে কনসার্ট করার অভিযোগ, ইরানি গায়িকা পরস্তূ আহমেদিকে বিরাট শাস্তি দিল আদালত
Next Article
যেন ভূতের সিনেমার সেট! ঘুরে আসুন পাইন জঙ্গলে ঘেরা দার্জিলিং-র এই অফবিট থেকে

Related অফবিট Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment