indiahood
indiahood

প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন, ঘুরে আসুন সিকিমের অফবিট গ্রাম ফামতাম

2 days ago

সহেলি মিত্র, কলকাতা: দুদিন একটু নিরিবিলিতে ছুটি কাটানোর জন্য ডেস্টিনেশনের খোঁজ করছেন? মনটা পাহাড় পাহাড়ও করছে? তাহলে আপনার খোঁজাখুঁজির পালা শেষ। আজ আপনাদের এমন এক কোলাহলহীন সুন্দর এবং অফবিট পাহাড়ি গ্রামের সন্ধান দেব যেখানে একবার গিয়ে পৌঁছালে আর সেখান থেকে ফিরে আসতে মন চাইবে না। আজ কথা বলব ‘ফামতাম’ (Phamtam) গ্রাম নিয়ে। সুন্দর একটি অফবিট পাহাড়ি গ্রাম। এখানে আপনি পিন ড্রপ সাইলেন্স উপভোগ করতে পারবেন।

দুদিনের ছুটিতে ঘুরে আসুন সিকিমের এই অফবিট গ্রাম থেকে

ফামতাম সিকিম (Offbeat Sikkim) রাজ্যে অবস্থিত অত্যন্ত সুন্দর একটি জায়গা। একদম অফবিট ছোট্টো পাহাড়ি গ্ৰাম। গুটিকয়েক বাড়ি নিয়ে কোলাহলহীন এই গ্ৰামটি গড়ে উঠেছে। এখানে এলে আপনি হয়তো নিজেদের ছাড়া অন্য কোনও পর্যটকও পাবেন না। কেনই বা হবে না, এই জায়গাটি এখনও সেভাবে বিখ্যাত হয়ে ওঠেনি। বেশিরভাগ মানুষ এই জায়গাটি সম্পর্কে জানেনই না। ‌পশ্চিম সিকিমের ইউকসাম থেকে দক্ষিণ সিকিমের রাবাংলা হয়ে ফামতাম আসা যায়।

কী কী দেখবেন?

ফামতাম হলো সিকিমের একটি সুন্দর অফবিট গ্রাম, যার সম্পর্কে কোনো নির্দিষ্ট বা বিখ্যাত সাহিত্যিক উক্তি বা ইন্টারনেটে বা লোকমুখে প্রচলিত নেই। রাভাংলা , বোরং এর কাছে অবস্থিত এই শান্ত পাহাড়ি গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্য ও হোমস্টের জন্যই বিশেষভাবে পরিচিত। ফামতাম এলে আপনার মনে হবে এ কোন স্বর্গীয় জায়গায় এসে পৌঁছালেন। সিকিম-চিন সীমান্তে অবস্থিত ফামতাম হল সাউথ সিকিমের একদম শেষ গ্রাম। এখানে এলে মনে হবে প্রকৃতি কারোর কোনও তোয়াক্কা না করে নিজে থেকেই কথা বলছে। পাহাড়ি নির্জন পথে পায়চারি করার মজাই আলাদা।

আরও পড়ুন: ৬২০০ ফুট উচ্চতায় চেরি ব্লসমের অপরূপ সৌন্দর্য, বাংলায় এরকম দৃশ্য আগে দেখেননি

কীভাবে যাবেন?

শিলিগুড়ি থেকে ফামতাম যাওয়ার কিন্তু কোনও শেয়ার গাড়ি নেই। ফলে এই সুন্দর অফবিট গ্রামে যেতে হলে একটি প্রাইভেট গাড়ি ভাড়া করতেই হবে। তাহলে আর দেরি কেন করছেন। সুন্দর নির্মিত সময় কাটানোর জন্য দুদিনের ছুটিতে ঘুরে আসুন সিকিমের একদম অফবিট গ্রাম ফামতাম থেকে।

Click here to Read More
Previous Article
রেকর্ড স্পর্শ করল ভারতের পণ্য রপ্তানি, মূল্যস্ফীতি নিয়েও বড় খবর শোনাল RBI
Next Article
ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত, কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া

Related অফবিট Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment