indiahood
indiahood

পাকিস্তানে তীর্থ করতে গিয়ে হারিয়ে গেলেন ৩ ভারতীয়

1 day ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গুরু নানকের 557তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পাকিস্তানে (Pakistan) ঐতিহাসিক তীর্থস্থান দর্শন করতে গিয়েছিলেন ভারতের 2,339 জন শিখ তীর্থযাত্রী। সেই দলে থাকা তিনজন শিখ তীর্থযাত্রী হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাঞ্জাবের বাসিন্দা ওই তিন ভারতীয় পাকিস্তানের একটি বাজারে ঘুরতে গিয়েছিলেন। পরে সেখান থেকেই হারিয়ে যান তাঁরা। যদিও রিপোর্ট বলছে, তিনজনেরই খোঁজ মিলেছে লাহোরে। বর্তমানে সকলেই নিরাপদে রয়েছেন।

কীভাবে হারিয়ে গিয়েছিলেন তিন ভারতীয়?

পাঞ্জাবের তিন শিখ তীর্থযাত্রী আচমকা পাকিস্তানে হারিয়ে যাওয়ায় তড়িঘড়ি পাকিস্তানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিল দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি। তারাই পশ্চিমের দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছিলেন। জানা যায়, নিখোঁজ হয়ে যাওয়া তিন ভারতীয় জলন্ধরের বিকর সিং, তরনতারনের বিক্রমজিৎ সিং এবং অমৃতসরের হরপ্রীত সিং। যা খবর, গত 25 নভেম্বর, ননকানা সাহিব থেকে গুরুদ্বার পাঞ্জা সাহিবের উদ্দেশে যাওয়ার সময় ভারত থেকে যাওয়া দলটির সঙ্গে ছিলেন না তাঁরা।

প্রথমদিকে তাঁদের কোনও সন্ধান না পাওয়ায় উদ্বেগ বাড়ছিল বাকিদের। পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষের তরফে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পর জানা যায় ওই তিনজন ভারতীয় স্বেচ্ছায় দল থেকে আলাদা হয়ে একটি বাজারে গিয়েছিলেন। পরবর্তীতে লাহোরে তাঁদের খুঁজে পাওয়া যায়। তাঁরা নাকি নিজে থেকেই পাঞ্জাব থেকে যাওয়া ওই দলটিতে যোগ দিয়েছিলেন। পাকিস্তানের বুকে তিন ভারতীয় শিখ ধর্মালম্বীর খোঁজ মেলায় কমেছে উদ্বেগ।

আরও পড়ুন: অস্থির বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে ভারতে আসছে বিশ্বের বিখ্যাত সব ফ্যাশন ব্র্যান্ড

প্রসঙ্গত, পাকিস্তানে তীর্থে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার পাকিস্তান সফরে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন শিখ ধর্মালম্বীরা। পরে জানা যায়, তাঁরা স্বইচ্ছায় দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটলো এবছর। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে পাকিস্তানে থাকা 2,339 জন ভারতীয় শিখ ধর্মাবলম্বী তীর্থযাত্রীর আগামী পহেলা ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

Click here to Read More
Previous Article
ভয়াবহ বিস্ফোরণে কাঁপল আফগানিস্তান, ৬ স্কুল পড়ুয়ার মৃত্যু, আহত ৯৭
Next Article
বেসরকারি স্কুলের মাথায় বাজ! ফেরত দিতে হবে মাত্রাতিরিক্ত ফি, পোর্টাল আনছে সরকার

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment