indiahood
indiahood

পুলিশ ভ্যান আটকে প্রতিবাদ! কে এই রিয়া আহির? চিনে নিন তরুণীকে

2 weeks ago

অনন্যা সরকার, মুম্বাই: নিটের (NEET) প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল সারা দেশ। বর্তমানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ, আন্দোলন জারি আছে। ২০ জুলাই ‘সংসদ চলো’ কর্মসূচিতে দিল্লি পুলিশের ব্যাপক লাঠি চার্জের ঘটনা শিরোনামে জায়গা করে নিয়েছে।এরই মাঝে এক সাহসিনীর ভিডিও গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে তাকে দেখা যাচ্ছে একা নির্ভিকভাবে পুলিশ ভ্যানের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে। কে এই মেয়ে? আসুন জেনে নিই তার পরিচয়। 

বিক্ষোভের মাঝে ভাইরাল তরুণী, কে এই রিয়া আহির?

ভাইরাল হওয়া ওই তরুণীর নাম রিয়া আহির। ২৭ বছর বয়সী মুম্বই নিবাসী রিয়া পেশায় একজন মডেল ও অভিনেত্রী। এছাড়া, যুক্ত রয়েছেন একটি পোশাক ব্র্যান্ডের সঙ্গেও। প্রশ্নফাঁসের ঘটনায় আন্দোলন শুরু আগে তিনি মানুষের কাছে বিনোদন ও ফ্যাশন জগতের কাজের জন্যই পরিচিত ছিলেন। এখন হঠাৎই হয়ে উঠেছেন চলমান গনআন্দোলনের মুখ। নিট প্রশ্নপত্র ফাঁস কান্ডের প্রতিবাদে মুম্বইয়ে হওয়া আন্দোলনে তাঁর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে জাতীয় স্তরে আলোচনা শুরু হয়েছে। 

আরও পড়ুন: NEET বিতর্কে পড়ুয়াদের বড় আশ্বাস প্রধানমন্ত্রীর, করলেন গুরুত্বপূর্ণ ঘোষণাও

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন বিক্ষোভকারীদের আটক করে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর ভ্যানের সামনে দাঁড়িয়ে অকুতোভয় রিয়া প্রতিবাদ করছেন। ওই ঘটনা সামনে আসতেই তাঁকে আন্দোলনের অন্যতম মুখ হিসাবে দেখা হচ্ছে। ঘটনা প্রসঙ্গে রিয়া বলেন, সেদিন বিকেলে শিবাজী পার্কের দিকে হেঁটে যাচ্ছিলেন তিনি। তখনই তাঁর চোখে পড়ে, আন্দোলনকারীকে আটক করে একটি পুলিশ ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। এক মুহূর্ত না ভেবে সেই ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়েন রিয়া। বাইরে থেকে তাঁকে দেখে মনে না হলেও, মনে মনে ভয় পেয়েছিলেন তিনি। কিন্তু তাও ভ্যানের সামনে থেকে এক চুলও সরতে চাননি রিয়া। তার বক্তব্য, সেদিন এই পদক্ষেপ না নিলে নিজের কাছেই ছোট হয়ে যেতেন তিনি।

আরও পড়ুন: মোদীর আশ্বাসের পর দীর্ঘ ২৭ দিনের মাথায় অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের

জানিয়ে রাখি, সিজেপি (CJP)-র আন্দোলনের মাঝেই এবার ২৭ দিনের মাথায় অনশন ভাঙলেন  সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার মধ্যরাতের পরে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের অনুরোধে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে অনশন ভাঙ্গার সিদ্ধান্ত নেন সোনম। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলিও।

Click here to Read More
Previous Article
বিকেলে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
Next Article
প্রশ্নফাঁস হলেই ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা! সংশোধনীতে অনুমোদন মন্ত্রীসভার

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment