indiahood
indiahood

রাহানে অতীত! টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডারকে অধিনায়ক করতে পারে KKR

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে বড়সড় রদ বদল হতে পারে কলকাতা নাইট রাইডার্স দলে (Kolkata Knight Riders)। শোনা যাচ্ছে, অধিনায়কই বদলে ফেলতে পারে শাহরুখ খানের দল। কয়েকটি সূত্র মারফত খবর, পাঁচবারের IPL চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স দলকে নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়াকে নতুন সিজনের আগেই সই করিয়ে নিতে পারে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। আর সেটা হলে কলকাতার শক্তি যে বেশ কয়েক গুণ বাড়বে সে কথা বলার অপেক্ষা রাখে না! তাহলে কি পুরোপুরিই KKR শিবির থেকে বাদ পড়বেন রাহানে?

রাহানেকে বাদ দিয়ে দেবে KKR?

সাম্প্রতিক সময়ে বারবার শোনা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না হার্দিক পান্ডিয়াকে! ভারতীয় তারকাও সেই দলের সাথে আর নাকি নিজেকে মানিয়ে নিতে পারছেন না! আর ঠিক সেই আবহে একেবারে মোক্ষম চাল দিতে চলেছে KKR। শোনা গিয়েছে, কিং খানের ম্যানেজমেন্টের তরফে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়েছে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডারের সাথে।

কিছু বিশ্বস্ত সূত্রের দাবি, শেষ পর্যন্ত মুম্বই যদি হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেয় সেক্ষেত্রে সেই সুযোগ একেবারে লুফে নেবে কলকাতা নাইট রাইডার্স! আর হার্দিক দলে এলে অধিনায়ক হিসেবেই নতুন সিজনে নাইটদের নেতৃত্ব দেবেন সে কথা বলার অপেক্ষা রাখে না।! এর সবচেয়ে বড় কারণ, রাহানেকে আর অধিনায়কের আসনে বসিয়ে রাখতে চাইছে না নাইট ম্যানেজমেন্ট। তাছাড়াও বিগত দিনগুলিতে দলকে সেভাবে নেতৃত্ব দিতে পারেননি তিনি! এদিকে রিঙ্কু সিংও ম্যানেজমেন্টের চোখে এখনই অধিনায়ক হওয়ার জন্য যোগ্য নন।

অবশ্যই পড়ুন: বাজারে দাপট সুইগির শেয়ারের, এক ধাক্কায় দাম বাড়ল ১৫%! কারণ কী?

সব মিলিয়ে বলাই যায়, হার্দিক যদি নাইট শিবিরে পাকাপাকিভাবে যোগ দেন সে ক্ষেত্রে অধিনায়ক হিসেবেই রিঙ্কু সিংদের পরবর্তী পথ চলা আরও মসৃণ করার কাজ করবেন তিনি। এখন দেখার শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া মুম্বইয়ের মায়া কাটিয়ে কলকাতা শহরে নিজের পদধূলি রাখেন কিনা!

Click here to Read More
Previous Article
সরল নিম্নচাপ, তবে অতি ভারী বৃষ্টির সতর্কতা দুই জেলায়, আজকের আবহাওয়া
Next Article
বর্ষায় আকাল ইলিশের! কলকাতার বাজারগুলোতে কত দামে বিক্রি হচ্ছে রূপোলি শস্য?

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment