indiahood
indiahood

সরল নিম্নচাপ, তবে অতি ভারী বৃষ্টির সতর্কতা দুই জেলায়, আজকের আবহাওয়া

1 week ago

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে চরম সতর্কতা জারি করল আলিপুর মৌসম ভবন। দক্ষিণবঙ্গ অতীত, ফের একবার উত্তরবঙ্গে বৃষ্টির কার্যকলাপ ধীরে ধীরে বাড়তে চলেছে বলে সতর্কতা জারি করল আলিপুর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, উত্তর ওডিশা, দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন ছত্তিশগড়ের ওপর অবস্থানকারী গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে ছত্তিশগড়ের মধ্যাঞ্চল ও উত্তর ওডিশার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টায় এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ছত্তিশগড় ও পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন উঠছে, এর প্রভাব কি কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলির ওপর পড়বে? চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার মাঝারি থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

বর্তমান আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বললে, সমুদ্রপৃষ্ঠের গড় স্তরে অবস্থানকারী মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে শ্রীগঙ্গানগর, ভিওয়ানি, গোয়ালিয়র, সিধি, মধ্য ছত্তিশগড় ও সংলগ্ন উত্তর অভ্যন্তরীণ ওড়িশার ওপর অবস্থানকারী গভীর নিম্নচাপের কেন্দ্র, পুরী হয়ে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলের দিকে বিস্তৃত রয়েছে এবং গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত প্রসারিত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক বৃহস্পতিবার সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের মতে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়।

আগামীকালের আবহাওয়া

শুক্রবারের আবহাওয়া প্রসঙ্গে বললে, এদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং পুরুলিয়া জেলায় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে।

Click here to Read More
Previous Article
লাগবে না যোগ্যতা! হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে চাকরি, চলছে আবেদন
Next Article
রাহানে অতীত! টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডারকে অধিনায়ক করতে পারে KKR

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment