indiahood
indiahood

রোহিত, বিরাটের সাহায্য ছাড়াই ইংল্যান্ডকে প্রথম ওয়ানডেতে গুঁড়িয়ে দিল ভারত

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষমেষ ইংল্যান্ডকে হারাল ভারত (India Vs England)। টি-টোয়েন্টি সিরিজে ঘোর ব্যর্থতার পর সাদা বলের ক্রিকেটেই ইংলিশদের উচিত শিক্ষা দিল টিম ইন্ডিয়া। আজ অর্থাৎ মঙ্গলবার, ছিল ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম দিন। আর প্রথম দিনের প্রথম ম্যাচেই একেবারে 100 তে 100 পেল ভারত। ইংল্যান্ড বাহিনীকে অওকাত দেখিয়ে সহজ জয় তুলে নিল রোহিত শর্মা, বিরাট কোহলি টিম ইন্ডিয়া। যদিও এ ম্যাচে তাঁদের অবদান নিমিত্ত মাত্র।

ঘরে ঢুকেই ইংল্যান্ডকে উচিত শিক্ষা ভারতের!

টি-টোয়েন্টি সিরিজে হারের যন্ত্রণা বুকে নিয়ে ওয়ান ডে সিরিজ শুরু করেছিল টিম ইন্ডিয়া। প্রথম দিন, প্রথমে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। সেই সূত্রেই ভারতের দুর্ধর্ষ বোলিং আক্রমণের সামনে কোনও মতে 50 ওভার পূর্ণ হওয়ার আগেই 258 রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। এদিন ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন জো রুট। টেস্ট ক্রিকেটের প্লেয়ার এদিন ওয়ানডেতে রোহিতদের বিরুদ্ধে 76 রানের অপরাজিত ইনিংস খেলেন।

অবশ্যই পড়ুন: ১ লাখে মিলেছে ৮৫ লাখেরও বেশি, শেয়ার বাজারে ঝড় তুলেছে কনডম প্রস্তুতকারক সংস্থা

এদিকে ইংল্যান্ডের দেওয়ার লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই 11 রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। তাতে প্রথমেই বড় ধাক্কা খায় ভারত। এরপর বিরাট কোহলি মাঠে নামলেও 5 রানে বিদায় নেন তিনিও। দলের এই কঠিন সময়ে অবশ্য ব্যাট উঁচিয়ে ইংরেজদের শাসাচ্ছিলেন শুভমন গিল। তবে দুঃখের বিষয় এদিন 80 রান করতেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয় তাঁকে। সেটা ভারতকে বেশ খানিকটা চাপে ফেলে দিয়েছিল।

এরপর অবশ্য আইয়ার 35 রান করলেও রান আউট হয়ে যেতে হয় তাঁকে। কে এল রাহুল আউট হন এক রানে। একদিনের ক্রিকেটেও ভারতকে ধীরে ধীরে  চেপে ধরেছিল ইংল্যান্ড। ভারতকে জিততে হলে তখন করতে হবে 62 বলে 41 রান। একটু একটু করে  এগোছিলেন ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল। দুই অলরাউন্ডারের ব্যাটে এগোচ্ছিল ভারতের স্কোর বোর্ড। খেলা যখন 43 ওভারে ভারতের হয়ে মাঠে দাপট দেখাচ্ছেন এই দুজনই। তখন হাতে 6 উইকেট। ম্যাচ জিততে প্রয়োজন 48 বলে মাত্র 20 রান। নির্ধারিত সময়ের অনেক আগেই সেই লক্ষ্য পূরণ করে জিতে গেল টিম ইন্ডিয়া। সেই সূত্রেই, ইংল্যান্ডের মাটিতেই ইংল্যান্ডকে কড়া জবাব দিল শুভমনের ভারত।

Click here to Read More
Previous Article
উন্নত ব্যাটারির সাথে ফিচার্স, বাজেটের মধ্যেই লঞ্চ হচ্ছে Redmi 17C 5G
Next Article
পরীক্ষা ছাড়াই চাকরি! উচ্চ মাধ্যমিক পাসে IOCL-এ দেড় হাজার শূন্যপদে নিয়োগ

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment