indiahood
indiahood

পরীক্ষা ছাড়াই চাকরি! উচ্চ মাধ্যমিক পাসে IOCL-এ দেড় হাজার শূন্যপদে নিয়োগ

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। আইওসিএল-র তরফ থেকে এবার প্রায় ১৫০০ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের (IOCL Vacancy 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ করলেই এই পদগুলিতে আবেদন করতে পারবে চাকরিপ্রার্থীরা। ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং এই পদে চাকরি পেলে দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।

IOCL-এ নিয়োগের বিজ্ঞপ্তি

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে পানিপথ রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আর এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট শূন্যপদ রয়েছে ১৪৫০টি।

শিক্ষাগত যোগ্যতা কী দরকার?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বিভিন্ন ট্রেড অনুযায়ী বিভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, হিসাবরক্ষক পদে আবেদন করতে হবে তিন বছরের বি.কম ডিগ্রি লাগবে, অন্যান্য ট্রেডের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা আইটিআই ডিগ্রি চাওয়া হয়েছে।

বয়স সীমা কত লাগবে?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স চাওয়া হয়েছে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর। তবে এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

বেতন কাঠামো সংক্রান্ত কোনও তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। কিন্তু অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত হলে নিয়ম অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করা হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কোনও রকম লিখিত পরীক্ষা হবে না। যোগ্যতার মানদন্ড পূরণ করলেই শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে একটি মেধা তালিকা তৈরি করা হবে। সেই তালিকায় যাদের নাম থাকবে তাদেরকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: উন্নত ব্যাটারির সাথে ফিচার্স, বাজেটের মধ্যেই লঞ্চ হচ্ছে Redmi 17C 5G

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • সর্বপ্রথম NAPS/NATS পোর্টালে ভিজিট করুন।
  • এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন ।
  • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে সাবমিট করুন।

উল্লেখ্য, এই পদে আবেদন করার শেষ তারিখ আগামী ১২ আগস্ট। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন সেরে নেবেন।

IOCL Official Notice: Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Click here to Read More
Previous Article
রোহিত, বিরাটের সাহায্য ছাড়াই ইংল্যান্ডকে প্রথম ওয়ানডেতে গুঁড়িয়ে দিল ভারত
Next Article
উত্তরবঙ্গের নতুন লুকোনো রত্ন, বর্ষায় ঘুরে আসুন ‘তুরিয়ক’

Related চাকরি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment