indiahood
indiahood

"শুভেন্দু তো ক্রীতদাস, দিল্লি যা বলছে তাই করছেন!"

1 hour ago

 

হালিশহরে নিহত তৃণমূলকর্মীর বাড়ি যাওয়াকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে আক্রমণের ঘটনার দায় সরাসরি কেন্দ্রের ওপর চাপালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, "এই সরকার দিল্লির তল্পিবাহক হিসেবে কাজ করছে, জমিদারদের অঙ্গুলিহেলনে চলছে।" ঘটনার নেপথ্যে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের হাত রয়েছে দাবি করে তিনি যোগ করেন, "শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না। এর পিছনে প্রত্যক্ষভাবে মদত রয়েছে দিল্লির নেতাদের। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ইন্ধন না থাকলে এদের এই ঘটনা ঘটানোর সাহস হতো না। দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব মদত দিয়েছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা এক্সিকিউট করেছেন। তিনি তো ক্রীতদাস, তাঁকে যা বলছে, তাই করছেন।"

Click here to Read More
Previous Article
স্বাধীনতা দিবসে আকাশবাণীতে বিশেষ বেতার বার্তা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Next Article
অন্নপূর্ণা থেকে যুবশক্তি, আয়ুষ্মান ভারত! রাজ্য সরকারের প্রকল্পগুলির আয়ের সীমা কত?

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment