indiahood
indiahood

অন্নপূর্ণা থেকে যুবশক্তি, আয়ুষ্মান ভারত! রাজ্য সরকারের প্রকল্পগুলির আয়ের সীমা কত?

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প (Scheme) চালু করে রেখেছে সরকার। অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত, ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ, রয়েছে একাধিক প্রকল্প। বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। কারণ, অনেকেই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তবে আপনি কি জানেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা এই সমস্ত প্রকল্পগুলির সুবিধা পেতে গেলে আপনার মাসিক আয়ের সীমা কত হতে হবে? না জানলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)

মহিলাদের জন্য চালু করা রাজ্য সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প হল অন্নপূর্ণা যোজনা। বিগত সরকার এই প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নামেই চালাত। তবে সেখানে দেওয়া হত ১৫০০ টাকা। নতুন সরকার দিচ্ছে ৩০০০ টাকা। যদিও অন্নপূর্ণা ভাণ্ডারে আয়ের সীমা নিয়ে কোনও স্পষ্ট তথ্য নেই। তবে নির্দেশিকায় স্পষ্ট বলা রয়েছে, সংশ্লিষ্ট মহিলা সহ পরিবারের কেউ যদি সরকারি চাকরি করেন কিংবা নিয়মিত আয়কর প্রদান করেন বা সরকারি পেনশন পান, তাহলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার।

আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)

আগের সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প বন্ধ করে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প এবার রাজ্যে বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্পের আওতায় মিলবে ৫ লক্ষ টাকা স্বাস্থ্যবীমা। কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আয়ের সীমা থাকতে হবে। যেমনটা জানানো হয়েছে, পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হলেই মিলবে আয়ুষ্মান ভারত কার্ড।

যুবশক্তি ভরসা কার্ড

যদিও এই প্রকল্প এখনও রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়নি। অক্টোবর মাস থেকে এই প্রকল্পের আওতায় রাজ্যের বেকার যুবক-যুবতীরা ৩০০০ টাকা করে পাবে। কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে গেলে পরিবারের মাসিক আয় হতে হবে ১ লক্ষ টাকার মধ্যে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

রাজ্য সরকার এই প্রকল্পের নাম পরিবর্তন করে রেখেছে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা মাসিক ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পেয়ে থাকে। তবে এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য পরিবারের বার্ষিক আয় হতে হয় আড়াই লক্ষ টাকার মধ্যে।

আরও পড়ুন: বিজেপি নেতার বাড়ি ঘিরে ফেলল শত শত বাম কর্মী, তুমুল উত্তেজনা চুঁচুড়ায়

বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা

রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য সেই উপভোক্তাকে অন্য কোনও সরকারি পেনশন বা আর্থিক সহায়তা প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা যাবে না। পাশাপাশি তার মাসিক আয় হতে হবে ১০০০ টাকার মধ্যে। তবেই মিলবে এই প্রকল্পের সুবিধা।

Click here to Read More
Previous Article
"শুভেন্দু তো ক্রীতদাস, দিল্লি যা বলছে তাই করছেন!"
Next Article
মিলবে ৫% কম! রেশনের চাল নিয়ে বড় সিদ্ধান্ত খাদ্য দপ্তরের, উপকৃত হবেন আপনিও

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment