indiahood
indiahood

ট্রেনের টিকিট শেষ! ট্যুর প্ল্যান করে মাথায় হাত? জানুন ব্রেক জার্নি করে NJP যাওয়ার উপায়

2 hours ago

অনন্যা সরকার: কলকাতা চুটিয়ে প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি দুর্গাপূজোর ছুটিটা পছন্দের জায়গায় বেড়াতে গিয়েও অনেকে উপভোগ করেন। এসময় বিভিন্ন জনপ্রিয় টুরিস্ট স্পটগুলিতে ভিড় থাকে চোখে পড়ার মতো। তার মধ্যে অন্যতম হল উত্তরবঙ্গ। অক্টোবর থেকে মার্চ মাস উত্তরবঙ্গ ঘোরার আদর্শ সময়। তাই পুজোর ছুটিতে দার্জিলিং কিংবা ডুয়ার্সের জন্য ব্যাগ গোছান বহু বাঙালি। কিন্তু সমস্যা হয় ট্রেনের টিকিট (Train Ticket booking) পেতে। বুকিং চালু হওয়ার মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যেই সব টিকিট শেষ। মন খারাপ করবেন না। একটু বুদ্ধি খাটিয়ে ব্রেক জার্নি (Break Journey) করে কনফার্মড সিটে বসে পৌঁছে যেতে পারেন নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন। কীভাবে? আসুন জেনে নেওয়া যাক। 

ব্রেক জার্নি করে NJP পৌঁছান কনফার্মড টিকিটে 

পুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে যাওয়ার জন্য বা উত্তরবঙ্গে নিজের বাড়িতে ফেরার জন্য ট্রেনের টিকিট পেতে প্রচন্ড সমস্যা হয় বহু যাত্রীদের। কনফার্মড টিকিট পাওয়া যায় না। বুকিং উইন্ডো খোলার সঙ্গে সঙ্গেই সব টিকিট বুক হয়ে যাচ্ছে, ফলে অনেকেই দুশ্চিন্তায় পড়েছেন। তবে প্ল্যান বাতিলের কোন দরকার নেই। নিউ জলপাইগুড়ি টিকিট না পেলে ব্রেক জার্নি করে পৌঁছে যেতে পারেন গন্তব্যে। 

আরও পড়ুন: আজই অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকার শেষ ডেট, না পেলে কী করবেন? জানাল সরকার

পূজোয় উত্তরবঙ্গ যেতে হলে সরাসরি নিউ জলপাইগুড়ির টিকিট না পেলে ঘাবড়াবেন না। ১৫ অক্টোবরের সকালের ১৩০৫৩ কুলিক এক্সপ্রেস কিংবা সন্ধ্যের ১৩১৪৫ রাধিকাপুর এক্সপ্রেসের টিকিট কাটুন, বারসোই জংশন (Barsoi Jn) পর্যন্ত। 

আরও পড়ুন: বাংলাসহ ৪ রাজ্যে ৪১০ কিমি নতুন লাইনের ঘোষণা, ৯৪৫০ কোটি খরচ করবে রেল

একবার বারসোই জংশনে পৌঁছে গেলেই ব্যাস। সেখান থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে। ২২২৩৪ বন্দে ভারত এক্সপ্রেস, ১৫৪৮৪ মহানন্দা এক্সপ্রেস, ১২০৪১ শতাব্দী এক্সপ্রেস, ১৩২৪৬ ক্যাপিটাল এক্সপ্রেস – এর মধ্যে কোনও একটি কানেক্টিং ট্রেনের টিকিট কেটে ফেলুন। এই ট্রেনেই সোজা এনজিপি পৌঁছে যাবেন। তাই পুজোতে উত্তরবঙ্গের ট্রিপ বাতিল করার কোনো প্রয়োজন নেই। ব্রেক জার্নিতে আরামে ও স্বাচ্ছন্দ্যে পৌঁছে যান পছন্দের পর্যটন কেন্দ্রে। 

Click here to Read More
Previous Article
সবং-এর বন্যা এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু!
Next Article
অনেক পরিবর্তন সহ এবার খুলল অন্নপূর্ণা পোর্টাল! | Annapurna Portal | West Bengal | Suvendu Adhikari

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment