indiahood
indiahood

তৃণমূলের তহবিলের ১৬০ কোটি দিয়ে কেনা হয় বিমান, হেলিকপ্টার? চাঞ্চল্যকর তথ্য ED-র হাতে

1 month ago

প্রীতি পোদ্দার, কলকাতা: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই প্রায় ১৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন! তদন্তে (TMC Bank Account Investigation Case) নেমে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। জানা গিয়েছে, গতকাল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেনদেন মামলায় দিনভর কলকাতা সহ একাধিক এলাকায় তল্লাশির পর ইডি (Enforcement Directorate) আধিকারিকদের হাতে উঠে আসে নানা তথ্য। আর সেখানেই নাম পাওয়া যায় ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামক সংস্থার, যেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষ নেতাকে চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়ার পরিষেবা দিত।

তহবিলে ১৬০ কোটির সন্দেহজনক লেনদেন

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট-নিউটাউন, সল্টলেক-সহ একাধিক এলাকায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডির বিভিন্ন দল। এমনকি ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’-এর মালিকের অফিস ও বাড়িতেও তল্লাশি চালানো হয়। পাশাপাশি ওই সংস্থার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি এবং আর্থিক নথিপত্র এবং রেকর্ড খতিয়ে দেখা হচ্ছিল। আর সেখানেই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, তৃণমূলের তহবিল থেকে প্রায় ১৬০ কোটি টাকা দিয়ে সংস্থাটি একটি বিমান এবং একটি অগুস্টার হেলিকপ্টার কেনে। আবার সেই বিমান ও হেলিকপ্টারই নাকি তৃণমূল নেতাদের ভাড়ায় ব্যবহার করা হত। অর্থাৎ তৃণমূলের টাকায় কেনা হেলিকপ্টার আবার তৃণমূলকেই ভাড়া দিত ওই সংস্থা।

সমস্ত আর্থিক নথিও সংগ্রহ করেছে ED

ED সূত্রে খবর, ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’-এর আর্থিক লেনদেনের প্রকৃতি ও উদ্দেশ্য নিয়ে ক্রমেই উঠছে প্রশ্ন। এদিন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমান ব্যবহারের খরচ কীভাবে মেটানো হতো, সেই অর্থ কোথা থেকে আসত এবং দলীয় তহবিলের সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি বিমান ভাড়ার জন্য কত টাকা দেওয়া হয়েছে, কতদিন বিমান ব্যবহার করা হয়েছে সেই সংক্রান্ত সমস্ত আর্থিক নথিও সংগ্রহ করেছে ইডি। এছাড়াও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কেয়ারওয়েল অ্যাভিয়েশনের কর্ণধার এবং সংস্থার আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল।

আরও পড়ুন: ‘কর্মফল পেয়েছে, দেহ আনব না’, জানালেন বারুইপুর এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডলের মা

প্রসঙ্গত, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আগেই অভিযোগ তুলেছিলেন যে, চার্টার্ড বিমানের খরচের জন্য ব্যবহৃত অর্থের উৎস ছিল কাটমানি ও তোলাবাজির টাকা। আর তাই সেই অভিযোগের সত্যতা খুঁজতে এবং খরচের উৎস পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চায় ইডি। পাশাপাশি শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতির কোনও টাকা তৃণমূল কংগ্রেসের অ‌্যাকাউন্টে এসেছে কি না, সেই সংক্রান্ত তথ‌্যও জানতে চেয়ে ইডি তদন্ত করছে।

Click here to Read More
Previous Article
মরুভূমির মহার্ঘ আজওয়া খেজুর চাষ বাংলার বুকে, দৃষ্টান্ত স্থাপন করলেন তমলুকের সুব্রত
Next Article
ইংল্যান্ডের সামনে অপদস্থ, ভারতের এমন দুর্দশার জন্য দায়ী এই ৪ প্লেয়ার!

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment