indiahood
indiahood

উন্নত ক্যামেরা থেকে প্রসেসর, বাজেটের মধ্যেই দারুণ ফোন আনছে Samsung

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: Samsung খুব শীঘ্রই তাদের জনপ্রিয় Galaxy A সিরিজের নতুন স্মার্টফোন হিসাবে Samsung Galaxy A18 বাজারে আনতে পারে। ডিভাইসটি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও ইতিমধ্যেই এর কিছু ফিচার্স এবং ছবি সামনে এসেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনের ডিজাইন চূড়ান্ত পর্যায়ে এবং এতে আগের মডেলের তুলনায় আরও বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

ডিজাইনে থাকবে পরিচিত লুক

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Samsung Galaxy A18 ফোনটির ডিজাইন অনেকটাই Galaxy A17 এর মতো হলেও ক্যামেরা মডিউলে বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে। ফোনের পিছনে নতুন পিল আকৃতির ক্যামেরা আইল্যান্ড দেখা যেতে পারে, যা আগের প্রজন্মের তুলনায় আরও আধুনিক দেখাবে। আর ফোনটির সম্ভাব্য মাপ হতে পারে 164.4 × 77.8 × 7.84 মিমি। অর্থাৎ এটি Galaxy A17 এর তুলনায় সামান্য বেশি পুরু হবে। যার ফলে ক্যামেরা বাম্প কিছুটা কম দেখা যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে Galaxy A18 ফোনের সবথেকে বড় পরিবর্তন হতে পারে প্রসেসরে। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, এবার Samsung তাদের নিজস্ব Exynos চিপসেটের পরিবর্তে Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসের ব্যবহার করতে পারে। আর এই 6nm প্রসেসরটি দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং কিংবা মাল্টি টাস্কিং বা হালকা গেমিং এর জন্য একেবারে সেরা পারফরম্যান্স দিতে পারে।

আরও পড়ুন: যেতে হবে না কোথাও! WhatsApp-এ বানিয়ে নিন আয়ুষ্মান ভারত কার্ড, রইল পদ্ধতি

যদিও কোম্পানি এখনও পর্যন্ত ডিসপ্লে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু স্পেসিফিকেশন জানায়নি। কিন্তু Galaxy A17 ফোনটির ধারা অনুসরণ করে Galaxy A18 ফোনটিতে একটি Full HD+ Super AMOLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হবে 90Hz। ক্যামেরার ক্ষেত্রে আগের মডেলে 50MP প্রধান ক্যামেরা, 5MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 13MP সেলফি ক্যামেরা ছিল। তবে নতুন মডেলে একই ধরনের বা আরও উন্নত মানের ক্যামেরা দেওয়া হতে পারে বলেই মনে করছেন টেক বিশেষজ্ঞরা। আর ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে 5000mAh এর একটি ব্যাটারি থাকতে পারে। তবে এটি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা। যদিও ফোনটির লঞ্চ সম্পর্কেও Samsung আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।

Click here to Read More
Previous Article
গলায় তুলসীর মালা, কপালে তিলক কেটে আসায় ছাত্রীকে TC! তুঙ্গে বিতর্ক পুরুলিয়ার স্কুলে
Next Article
চিনে কাঁঠাল রপ্তানি করে মোটা টাকা আয়ের আশায় বাংলাদেশ

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment