indiahood
indiahood

চিনে কাঁঠাল রপ্তানি করে মোটা টাকা আয়ের আশায় বাংলাদেশ

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ত্রশস্ত্র বা সামরিক সরঞ্জাম নয়, এবার চিন সফরে গিয়ে কাঁঠাল (Jackfruit) নিয়ে ড্রাগনের সাথে চুক্তি হল বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী তারেক রহমানের। সম্প্রতি বাংলাদেশের সংসদে ময়মনসিংহ 6 আসনের জামায়াতে ইসলামীর সাংসদ কামরুল হাসান মিলনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওপার বাংলার প্রধানমন্ত্রী জানিয়েছেন, বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে চিনে এবার কাঁঠাল পাঠাবে বাংলাদেশ। দেশটিতে ওপার বাংলার কাঁঠালের চাহিদা রয়েছে। চিনারা পদ্মা পাড়ের কাঁঠাল বড় পছন্দ করেন।

চিনের সাথে কাঁঠাল চুক্তি বাংলাদেশের

গতকাল অর্থাৎ বুধবার, বাংলাদেশের সংসদে কামরুল হাসান প্রথমে এক প্রশ্নের উত্তরে বলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রচুর লেবু, কাঁঠাল এবং আনারস উৎপাদন হয়। সেখানে যদি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা যায় তবে বাংলাদেশের অর্থনীতিতে তা বড় ভূমিকা রাখতে পারে। এমন কথা শোনার পর নিজের বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, “কিছুদিন আগেই আমি চিন সফরে গিয়ে দেশটির সাথে একটি চুক্তি করে এসেছি।”

ওপার বাংলার বর্তমান প্রধানমন্ত্রীর কথায়, “আমাদের দেশের যে কাঁঠাল এটি অত্যন্ত পপুলার। চিনের মানুষ তারা অত্যন্ত পছন্দ করেন কাঁঠাল। বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা তাদের কাঁঠাল রপ্তানি করব।” এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী এও জানান, ‘চিনের আগে মালয়েশিয়ায় সফর করার সময় সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, মালয় ফল ডোরিয়ান দেখতে খানিকটা কাঁঠালের মতোই। মালয়েশিয়া প্রতিবছর চিনে এক বিলিয়ন ডলারের ডোরিয়ান ফল রপ্তানি করে। মালয়েশিয়া পারলে আমরাও পারব।”

অবশ্যই পড়ুন: এই মহিলাদের ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনার টাকা! বড় তথ্য দিলেন অগ্নিমিত্রা

প্রসঙ্গত, বিশ্বের অন্যান্য দেশ যেখানে সামরিক অস্ত্রশস্ত্র থেকে শুরু করে উন্নত ক্ষেপণাস্ত্র এমনকি সেমিকন্ডাক্টর খাতে উন্নতির স্বার্থে চুক্তি করছে, সেই পর্বে দাঁড়িয়ে চিনের সাথে কাঁঠাল নিয়ে বড় চুক্তি সেরে ফেলল বাংলাদেশ। আশা, ভবিষ্যতে এই কাঁঠাল রপ্তানি করেই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে পদ্মা পাড়ের দেশ।

Click here to Read More
Previous Article
উন্নত ক্যামেরা থেকে প্রসেসর, বাজেটের মধ্যেই দারুণ ফোন আনছে Samsung
Next Article
সিন্ধুর জল ফিরে পেতে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তান সেনার!

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment