indiahood
indiahood

“ভারতীয় টেস্ট দলে একজনও অভিজ্ঞ ক্রিকেটার নেই!” লাল বলের ক্রিকেট নিয়ে উদ্বিগ্ন অজিঙ্ক রাহানে

3 days ago

 ভারতীয় টেস্ট দলের বর্তমান পারফরম্যান্স ও মানসিকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার অজিঙ্ক রাহানে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এক সাক্ষাৎকার ও পডকাস্টে তিনি ভারতীয় টেস্ট দলের ভবিষ্যৎ ও তরুণ নির্ভর দল গঠন নিয়ে মুখ খুললেন।

রাহানে জানান, বর্তমান টেস্ট দলে ১০০টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যাটার বা ক্রিকেটার নেই। অভিজ্ঞতার দিক থেকে কেবল রবীন্দ্র জাদেজা ও কেএল রাহুলই রয়েছেন। তাঁর মতে, টেস্টের মতো দীর্ঘ ও চাপের ফরম্যাটে সফল হতে গেলে দলে ৭-৮ জন অভিজ্ঞ এবং ২-৩ জন তরুণ খেলোয়াড়ের সঠিক ভারসাম্য থাকা অত্যন্ত জরুরি। অভিজ্ঞ ক্রিকেটারদের অভাবের কারণেই কঠিন পরিস্থিতিতে দলটি বারবার ব্যাকফুটে চলে যাচ্ছে। টেস্ট ক্রিকেটে ধৈর্য এবং মানসিক দৃঢ়তার গুরুত্ব তুলে ধরে তিনি মনে করিয়ে দেন, কেবল উদীয়মান তারকাদের দিয়ে সব পরিস্থিতিতে লড়াই চালানো কঠিন।

Click here to Read More
Previous Article
এবার আরও বেশি মহিলারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার! সমাধানে খোদ মুখ্যমন্ত্রী! | Annapurna Yojana
Next Article
“যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন…” অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment