indiahood
indiahood

“যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন…” অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট

3 days ago

সৌভিক মুখার্জী, কলকাতা: আগস্ট মাসের ৬ তারিখ হয়ে যাওয়া সত্ত্বেও এখনও ঢোকেনি অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Yojana)। এই অভিযোগে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। যেখানে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন করার পরেই প্রত্যেক মহিলাকে ৩০০০ টাকা করে দেওয়া হবে, সেখানে এখনও অনেক মহিলা প্রথম কিস্তির টাকা পর্যন্ত পায়নি। এমনকি অনেকের আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছে। যদিও পুনরায় রাজ্য সরকারের তরফ থেকে চলছে ভেরিফিকেশন প্রক্রিয়া। তবে কবে টাকা ঢুকবে এ বিষয়ে এবার মুখ খুললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, যে সমস্ত মহিলা যোগ্য, তাদেরকে ৩০ আগস্টের মধ্যেই ভেরিফাই করে অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে দেওয়া হবে। এমনকি প্রশাসনের তরফ থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে, একজনও যোগ্য মহিলা এই প্রকল্প থেকে বাদ যাবে না। প্রত্যেকের টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কিন্তু তা সত্ত্বেও আগস্ট মাসে অনেকের টাকা ঢোকেনি বলেই অভিযোগ। পাশাপাশি অনেকের আবেদন এখনও পর্যন্ত ভেরিফাই করা হয়নি। এ নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ।

আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে, প্রকল্পের টাকা না ঢোকায় অনেকে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে। এই বিষয়ে সম্প্রতি দিলীপ ঘোষকে সাংবাদিকরা প্রশ্ন করেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন ‘অন্নপূর্ণা যোজনা RIP’, ‘সরকারের উচিত ছিল প্রতিশ্রুতি দেওয়ার সবকিছু ভেবে দেখার’, ‘প্রকল্প শুরু হওয়ার আগে সরকারের সাবধানে পদক্ষেপ নেওয়া উচিত ছিল।’ তবে এই সমস্ত প্রশ্নের উত্তরে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট জানান, “অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা প্রথম মাসেই ২৮ লক্ষ মহিলাকে পাঠানো হয়েছে। তখনো পুরো সার্ভে হয়নি। ভেরিফিকেশন হয়নি।”

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিকৃত ছবির জের, শ্রীলেখার বিরুদ্ধে বড় পদক্ষেপের পথে পুলিশ?

মন্ত্রীর আরও সংযোজন, “এতদিন পর্যন্ত যারা লক্ষীর ভাণ্ডার পেছেন তারা ভেবেছিলেন সবাই পাবেন। কিন্তু বাস্তবটা এমন নয়। যারা যোগ্য তাদেরকেই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। সেই কারণেই ভেরিফিকেশন চলছে। জনকল্যাণ শিবিরে যারা যারা আবেদন করেছিলেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। কিন্তু তার আগে যাচাই হবে।” সুতরাং মন্ত্রীর কথা থেকে স্পষ্ট, যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই প্রত্যেক মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় সুবিধা প্রদান করা হবে।

Click here to Read More
Previous Article
“ভারতীয় টেস্ট দলে একজনও অভিজ্ঞ ক্রিকেটার নেই!” লাল বলের ক্রিকেট নিয়ে উদ্বিগ্ন অজিঙ্ক রাহানে
Next Article
হাইকোর্টের নির্দেশ মানতে আপত্তি, ধর্মীয় অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে মহুয়া

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment