indiahood
indiahood

‘ভোগাস’ রাজ্য সরকার! বকেয়া DA ইস্যুতে ফের ক্ষোভে ফুঁসে উঠলেন সরকারি কর্মীরা

1 week ago

সহেলি মিত্র, কলকাতাঃ মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness allowance) ইস্যুতে আবারও ক্ষোভ উগড়ে দিলেন বাংলার সরকারি কর্মীরা। বাংলার বর্তমান বিজেপি সরকারকে ‘ভোগাস’ তকমা দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। সরকারকে একাধিক ইস্যু নিয়ে আক্রমণ শানালেন তিনি। সেইসঙ্গে পূর্বতন সরকারের হয়েও গলা তুলতে শোনা গেল তাঁকে।

রাজ্য সরকারকে ‘ভোগাস’ তকমা সরকারি কর্মীদের

নতুন সরকার এসেছে, কোনও আশার আলো আছে কী? এই প্রশ্নের উত্তরে এক ভিডিও বার্তায় মলয় মুখোপাধ্যায় বলেন, ‘পুরো ভোগাস। আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমরা কী পেলাম? নয়া সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল ৪৫ দিনের মধ্যে বকেয়া DA থেকে শুরু করে নতুন সপ্তম বেতন পে কমিশন গঠন হবে। আমরা পেয়েছি কিছু? আমরা কিন্তু কোনও বার্তা বর্তমান মুখ্যমন্ত্রীর মুখ থেকে পাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘গ্রান্ট ইন কর্মচারীরা কি আদৌ বকেয়া ডিএ পাবেন? গ্রান্ট ইন কর্মচারীদের যে ডিএ সেটা রোপাতেও উল্লেখ আছে। আমরা বারবার সরকারকে চিঠি দিচ্ছি এই বিষয়ে। কিন্তু সরকার গ্রান্ট ইন কর্মচারীদের পুরোপুরিভাবে বঞ্চিত করছে। এখন তো বিজেপি সরকারের উচিৎ মামলাটা তুলে নেওয়া। সরকার বলছে ২০২৮ সাল অবধি বকেয়া ৪ কিস্তিতে দেওয়া হবে। আমার মনে হয়, বিগত সরকার যদি থাকত তাহলে আমরা ডিএ-টা আদায় করে নিতে পারতাম। তৃণমূল সরকার কিন্তু ২০১৬ থেকে ২০১৯-এর বকেয়াটা মিটিয়ে দিয়ে গিয়েছে।’

আরও পড়ুনঃ এই ক্রেডিট কার্ড থাকলে বাতিল রেশন কার্ড! আপনার নাম কাটা যাবে না তো? জানুন শর্ত

মলয় মুখোপাধ্যায়ের হুঁশিয়ারি, ‘আমাদের পিটিশন কিন্তু দাখিল করা আছে। সুপ্রিম কোর্ট যদি রুল জারি করে তাহলে মুখ্যসচিব সহ অনেকের অসুবিধা হয়ে যাবে। যাইহোক, আমরা ভালো দেখছি না। সরকার AICPI মানছে না। নিজেদের ইচ্ছেমতো কাজ করছে। একাধিক নোটিশ নবান্নের তরফে জারি করা হলেও কাজের কাজ কিছু হচ্ছে না।’ উল্লেখ্য, এর আগে মলয় মুখোপাধ্যায় সরকারকে ‘অপদার্থ’-ও বলেছিলেন।

‘অপদার্থ’ বলেও কটাক্ষ সরকারকে

কয়েকদিন আগেই তিনি সরকারের সেই আদেশনামা তুলে ধরেন যেখানে কেএমসি এলাকার অবসরপ্রাপ্তদের ০১/০৪/০৮ থেকে ৩১/১২/১৯ পর্যন্ত মোট বকেয়ার ৫০ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা উল্লেখ রয়েছে। মলয়বাবু লেখেন, ‘কেএমসি এলাকার অবসরপ্রাপ্তদের ০১/০৪/০৮ থেকে ৩১/১২/১৯ পর্যন্ত মোট বকেয়ার ৫০ শতাংশ খুব শীঘ্রই মিটিয়ে দেওয়ার আদেশনামা। জুলাই শেষ হতে আর একটা দিন। অপদার্থ রাজ্য সরকার আজও বকেয়ার কোনো সুরাহা করতে পারলো না। খুব শীঘ্রই মিটিয়ে দেওয়ার আদেশনামা। জুলাই শেষ হতে আর একটা দিন। অপদার্থ রাজ্য সরকার আজও বকেয়ার কোনো সুরাহা করতে পারলো না।’

Click here to Read More
Previous Article
KKR এ আসতে পারেন টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক
Next Article
বাড়িতে সুখ-সমৃদ্ধি ফেরাতে চান? বাড়ির দরজায় করতে হবে এই চার কাজ! | Four Vaastu Tips For Home

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment