indiahood
indiahood

KKR এ আসতে পারেন টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আর তারপরই একেবারে মাথায় হাত পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স দলের (Kolkata Knight Riders)। 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অধিনায়ক কে হবে তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে শাহরুখ খানের ম্যানেজমেন্টের। এরই মাঝে উঠে আসছে বড় খবর। শোনা যাচ্ছে, হার্দিক পান্ডিয়া নয় বরং মুম্বই ইন্ডিয়ান্স দলের তারকা ক্রিকেটার তথা টিম ইন্ডিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো প্লেয়ারকে অধিনায়ক করতে পারে KKR! যদিও আপাতত সবটাই আলোচনার স্তরে রয়েছে!

KKR-র পরবর্তী অধিনায়ক হবেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক?

মাঝে শোনা যাচ্ছিল, অধিনায়ক হিসেবে দলকে সাফল্য পাইয়ে দিতে না পারায় হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিতে পারে মুকেশ আম্বানির দল। গত মরসুমে হার্দিককে বিশ্রামে রেখে MI এর অধিনায়কত্ব দেওয়া হয়েছিল সূর্যকুমার যাদবকে। শোনা যাচ্ছে, হার্দিক পান্ডিয়া অধিনায়ক না থাকলে অন্য কোনও বিকল্প খুঁজে নেবে মুম্বই। তাতে সূর্যর অস্তিত্ব একপ্রকার প্রশ্নের মুখে দাঁড়িয়েছে! তাছাড়াও সম্প্রতি টিম ইন্ডিয়ার অধিনায়কের পদ হারিয়ে দল থেকেই বিচ্ছিন্ন এই তারকা ক্রিকেটার।

অনেকেই মনে করছেন, মুম্বই যদি শেষ পর্যন্ত সূর্যকে ছেড়ে দেয় সে ক্ষেত্রে সেই সুযোগ লুফে নেবে কলকাতা। অর্থাৎ স্কাই যদি মুম্বই থেকে বেরিয়ে আসেন তবে তাঁকে দলেই ফিরিয়ে নেবেন শাহরুখ খান। আর শেষ পর্যন্ত তাঁকেই অধিনায়ক করা হতে পারে রিঙ্কু সিংদের! যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্স সূর্যকে ছাড়লে সেটা কলকাতার জন্যই শুভ হবে!

অবশ্যই পড়ুন: যাত্রীদের হবে বিরাট সুবিধা, আসানসোল-দিঘা ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত নিল রেল

উল্লেখ্য, এর আগে 2014 থেকে 2018 সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলেছেন সূর্যকুমার। শাহরুখের দলের সহ অধিনায়কের  দায়িত্বও পালন করেছেন তিনি। রাহানে অবসর নেওয়ায় বর্তমানে কলকাতার অধিনায়কের আসন ফাঁকা। রিঙ্কু সিং এই মুহূর্তে সেই আসনের জন্য পুরোপুরি যোগ্য নন বলেই মত অনেকের। ফলে, সূর্য MI শিবির ছাড়লে প্রত্যাবর্তন দেখতে পারেন শহরবাসী।

Click here to Read More
Previous Article
যাত্রীদের হবে বিরাট সুবিধা, আসানসোল-দিঘা ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত নিল রেল
Next Article
‘ভোগাস’ রাজ্য সরকার! বকেয়া DA ইস্যুতে ফের ক্ষোভে ফুঁসে উঠলেন সরকারি কর্মীরা

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment