indiahood
indiahood

যাকে ১৫ বছর রাখিবন্ধন, তাঁর সঙ্গেই বিয়ে!

1 month ago

উত্তর প্রদেশের প্রয়াগরাজে এক চরম মর্মান্তিক ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা সামনে এসেছে। টানা ১৫ বছর ধরে যাকে নিজের নিজের ভাই মেনে হাতে রাখি বেঁধে এসেছিলেন এক তরুণী, আচমকাই সেই যুবকের সঙ্গেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে করায় ক্ষোভে ফেটে পড়ল পরিবার। এই ঘটনায় চরম অপমানিত ও ক্ষুব্ধ হয়ে বাবা জ্যান্ত মেয়েরই কুশপুতুল বানিয়ে দাহ করেছেন এবং শ্রাদ্ধানুষ্ঠানের মাধ্যমে প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছেন।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ দেড় দশক ধরে প্রতি রাখিবন্ধনে ওই যুবককে ভাই হিসেবে মেনে সম্পর্কের মর্যাদা দিয়ে এসেছিলেন তরুণী। কিন্তু সম্প্রতি পরিবারের অগোচরে দু'জনে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে নেন। বিষয়টিকে পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও সামাজিকভাবে মর্যাদা ক্ষুণ্ন হওয়ার সামিল বলে মনে করেন তরুণীর বাবা। চরম মানসিক কষ্টে ও ক্ষোভে তিনি ঘোষণা করেন, তাঁর কাছে মেয়েটি এখন ‘মৃত’। এরপর হিন্দু শাস্ত্রীয় নিয়ম মেনে মেয়ের একটি কুশপুতুল বানিয়ে স্থানীয় শ্মশানে দাহ করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন তিনি। এ ঘটনায় পুরো প্রয়াগরাজ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও চর্চার সৃষ্টি হয়েছে।

Click here to Read More
Previous Article
“ভারতে আমরা ইসলামের পতাকা উত্তোলন করব” হুমকি বাংলাদেশের ‘মুসলিমদের!’
Next Article
গুজরাটে শক্তি বাড়বে কংগ্রেসের! দলে যোগ দিচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment