indiahood
indiahood

Latest News Videos

Latest

মারা গেছেন স্বামী, দুই মেয়েকে নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন অসহায় রত্নাদেবী

আনিষা চৌধুরী, কলকাতা: স্বামীকে হারিয়েছেন কিছুদিন আগেই। তারপর থেকেই দুই মেয়েকে নিয়ে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে অসহায় মা রত্না নাথের কাছে। ভাঙা বেড়ার ঘরে কোনওরকমে দুটো বাচ্চা মেয়েকে নিয়ে দিন কাটছে তাঁর। বড় মেয়ে দিয়া নাথ এবং ছোট মেয়ে রিয়া নাথ দু’জনেই স্কুলে পড়ে। কিন্তু অভাবের কারণে তাদের পড়াশোনা ঠিক কতদিন চালিয়ে যেতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রত্না। এমনই এক পরিবারের অসহায়তার ছবি উঠে এসেছে সমাজকর্মী অতীন্দ্রের করা একটি ভিডিওতে (Sad Story)। টাকার অভাবে বন্ধ হতে পারে মেয়েদের পড়াশোনা রত্নার কথায়, তাঁদের সংসারে খাবার জোটানোই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। মেয়েদের টিউশনের মাইনে দেওয়ার সামর্থ্য তাঁর নেই। ভালো জামাকাপড় কেনার অবস্থাও নেই। লোকের বাড়ি থেকে আনা পুরোনো জরাজীর্ণ পোশাক পরতে হয় তাদের। বড় মেয়ে অনেক দূর হেঁটেই স্কুলে যায়। পরিস্থিতি এতটাই খারাপ যে, কোনওদিন পরিচিত বা প্রতিবেশীদের কাছ থেকে ভাত চেয়ে আনতে পারলে মেয়েদের মুখে খাবার ওঠে, আর খাবার না জুটলে খালি পেটেই দিন কাটাতে হয়। দুই মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়াও অসম্ভব হয়ে উঠেছে। রত্না জানিয়েছেন, শারীরিক সমস্যার কারণে নিয়মিত কাজ করাও তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। মাঝেমধ্যেই মাথা ঘুরে পড়ে যান তিনি। সেই কারণেই লোকের বাড়িতে কাজ চাইতে গেলেও অনেকে তাঁকে কাজে নিতে চান না। অন্যদিকে, বাড়ির বাথরুমটিও ভাঙা। ফলে রাতের দিকে দুই মেয়েকে বাড়ির বাইরে বাগানে গিয়ে প্রাকৃতিক প্রয়োজন সারতে হয়। নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের ন্যূনতম সুযোগটুকুও নেই তাঁদের জীবনে। আরও পড়ুন: ২ মাসেই হবে ফলন, বাড়ির ছাদে টবেই করুন লাউয়ের চাষ, রইল পদ্ধতি স্বামীকে হারানোর পর সংসারের দায়িত্ব পুরোপুরি এসে পড়েছে রত্নার কাঁধে। কিন্তু শারীরিক অসুস্থতা, কাজের অভাব এবং চরম আর্থিক সংকট মিলিয়ে পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠছে। নিজের অসহায়তার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। দুই মেয়েকে নিয়ে কীভাবে আগামী দিনগুলি কাটাবেন, সেইটাই এখন রত্নার সবচেয়ে বড় উদ্বেগ। অতীন্দ্রের ভিডিওতে উঠে আসা এই পরিবার এখন শুধুই মানুষের সহায়তার অপেক্ষায়।

দিতেই হবে এই তথ্য, স্কুলগুলির জন্য নয়া বিজ্ঞপ্তি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

অনন্যা সরকার, কলকাতা: সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলগুলির (Higher Secondary School) প্রধান শিক্ষকদের তাদের স্কুলের শ্রেণি ও ধরন আপডেট এবং সেই সংক্রান্ত প্রমাণপত্র জমা দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। গুগল ফর্মের (Google Form)-এর মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার জারি করা এই বিজ্ঞপ্তিটির উদ্দেশ্য মূলত কাউন্সিলের অফিসিয়াল পোর্টালে স্কুলের ডেটাবেস সম্পূর্ণ নির্ভুল ও আপডেটেড রাখা।  স্কুলগুলির জন্য জারি নির্দেশিকা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করে বিদ্যালয়গুলির ধরন ও শ্রেণি প্রমাণ করার জন্য প্রমাণপত্র বা উপযুক্ত নথি গুগল ফর্মের মাধ্যমে আপলোড করার নির্দেশ দিয়েছে। বিদ্যালয়ের ধরনগুলি মধ্যে রয়েছে –  সম্পূর্ণ সরকারি (Pure Government) সরকারি সাহায্যপ্রাপ্ত (Government Aided) সরকারি পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত বিদ্যালয় (Government Sponsored) স্ব-অর্থায়িত বিদ্যালয় (Self Financed) বিদ্যালয়ের শ্রেণিগুলি হল – বালক (Boys), বালিকা (Girls) এবং সহ-শিক্ষা (Co-ed)।  আরও পড়ুন: ইন্টারনেট পেতে পাহাড় চূড়ায় পড়াশোনা, NEET-এ সফল দুই বোন হবেন ডাক্তার নির্দেশকায় বলা হয়েছে যে, হায়ার সেকেন্ডারি স্কুলগুলিকে গুগল ফর্মের লিঙ্কে ক্লিক করা ফর্মটি পূরণ করতে হবে এবং স্কুলের ধরন ও শ্রেণিগুলিকে সমর্থন করে এমন প্রাসঙ্গিক সহায়ক নথি বা প্রমাণপত্র আপলোড করতে হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ স্কুলগুলিকে অপ্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। শুধুমাত্র বিদ্যালয়ের ধরন ও শ্রেণি যাচাই করা যায়, এমন প্রাসঙ্গিক নথিই জমা দিতে বলা হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের বর্তমান পরিকাঠামো, শ্রেণি এবং ধরন সংক্রান্ত সঠিক ও আপডেটেড তথ্য বোর্ডের কাছে থাকা বাধ্যতামূলক, তাই এই বিজ্ঞপ্তি জারি কাউন্সিলের। এছাড়া, তথ্য আপডেট করা থাকলে সঠিক তথ্যের ভিত্তিতে বোর্ডের পরীক্ষা পরিচালনা করা, ওএমআর (OMR) শিট বিতরণ এবং পরবর্তী শিক্ষাবর্ষের পরিকল্পনা করা আরও ভালোভাবে করা সম্ভব হবে।

পেলিং নয়, এবার পুজোয় ঘুরে আসুন সিকিমের একদম অচেনা অফবিট ‘দারাপ’

সহেলি মিত্র, কলকাতা: দুয়ারে কড়া নাড়ছে দুর্গাপুজো (Durga Puja 2026)। এই পুজোকে ঘিরে সকলের প্রস্তুতি তুঙ্গে। কেউ শপিং করছেন তো কেউ কোথাও ঘুরতে যাওয়ার জন্য ট্রেন, বাস বা বিমানের টিকিট কাটছেন। কারোর গন্তব্য সমুদ্র, তো কারোর গন্তব্য হবে পাহাড় বা জঙ্গল। তবে আপনি ককি এই পুজোয় একদম কোলাহলহীন, দু’দিন নিরিবিলিতে কাটানো যায় এমন জায়গার সন্ধান করছেন, পাহাড়ি কোনও জায়গায় যাবেন বলে ভাবছেন অথচ অপশন পাচ্ছেন না? তাহলে আজ আপনার সেই দুশ্চিন্তা দূর হবে। আজকের এই আর্টিকেলে আপনাদের এমন এক পাহাড়ি জায়গার সন্ধান দেব যার নাম না আপানি কখনো শুনেছেন বা গিয়েছেন। আজ কথা হবে সিকিমের (Sikkim Offbeat) ‘মেঘেদের ঘর ‘দারাপ’ (Darap) নিয়ে। পুজোয় ঘুরে আসুন সিকিমের অফবিট ‘দারাপ’ থেকে দারাপ হল সিকিমের একদম অফবিট জায়গা। সিকিমের পশ্চিম প্রান্তে পেলিং, কাঞ্চনজঙ্ঘা ফলস, বা ইয়াকসম-ই বেশিরভাগ মানুষ ঘুরে আসেন। কিন্তু অনেকেই দুই জায়গার মাঝেই আছে দারুন একটা অফবিট জায়গা দারাপ যাননি বা জায়গাটি সম্পর্কে জানেন না। ছবির মতো সুন্দরে একটা গ্রাম, পেলিং থেকে মোটামুটি ১০ কিমি, তবে পাহাড়ের এমন শান্ত প্রকৃতি যে মনে হবে আপনি পাহাড়ের মধ্যেও যেন অনেক দূর কোনো জায়গায় আছেন। মনেই হবে না আপনি সিকিমের কোনও জায়গায় আছেন। কী কী দেখবেন? এখানে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন। শান্ত, রংবাহারি ফুলের গাছ দিয়ে সাজানো বাড়ি, সামনে সুন্দর বাগান, ধীরগতির গ্রাম্য জীবন আর মানুষের সরল হাসিমুখে আতিথেয়তা আপনার মনে দাগ কেটে যাবে।  শুধুই পাহাড় আর পাহাড়ি সংস্কৃতিকে খুব ভালোভাবে দেখতে চান, এর চেয়ে ভালো জায়গা কমই আছে। এখানে দেখার মতো অনেক কিছুই আছে। যেমন পেলিং, এছাড়াও রিম্বি জলপ্রপাত রয়েছে। সেইসঙ্গে ইয়াকসাম এবং খেচিওপালরি হ্রদ রয়েছে, যার মনোরম দৃশ্য আপনার রাতের ঘুম উড়িয়ে দিতে যথেষ্ট। আরও পড়ুনঃ দীঘা-মন্দারমণির অদূরেই সাদা বালির সমুদ্র সৈকত, পুজোয় ঘুরে আসুন ‘কাসাফল’ বিচ থেকে কীভাবে যাবেন? এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে যাবেন? সেক্ষেত্রে আপনাকে ট্রেনে করে এনজেপি পৌঁছাতে হবে। এরপর সেখান থেকে একটি গাড়ি রিজার্ভ করে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে হবে।

এ যেন সবুজের মরুভূমি! ভারত সহ সারা বিশ্বের জন্য বিপদ হয়ে উঠছে ইউক্যালিপটাস গাছ

অনন্যা সরকার, কলকাতা: ভারতের পরিবেশ বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই এবিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। এখন ইউক্যালিপটাস গাছের (Eucalyptus Tree) চাষের পরিবেশগত প্রভাব  উদ্বেগ সারা বিশ্বের পরিবেশবিদদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। বিগত কয়েক দশক ধরে আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিভিন্ন দেশে ইউক্যালিপটাস গাছের প্রসার হয়েছে, যার ফলে বহু জায়গায় এই গাছের বিশাল বাগান গড়ে উঠেছে। তবে, বিস্তৃত এলাকাজুড়ে গড়ে ওঠা এই বাগানগুলো দেশগুলির অনেক অংশের দৃশ্যপটই পাল্টে দিয়েছে। বর্তমানে এই গাছগুলির ধারণ করা জলসম্পদ নিয়ে উদ্বেগ বাড়ছে। চারটি প্রধান দেশজুড়ে পরিচালিত একটি বৈজ্ঞানিক গবেষণায় ইউক্যালিপটাস গাছ নিয়ে আশ্চর্যজনক তথ্য উঠে এসেছে। একাধিক দেশের জলস্তরে ভয়াবহ প্রভাব ফেলছে ইউক্যালিপটাস দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ইউক্যালিপটাসের বাগান গড়ে তোলার মূল লক্ষ্যই ছিল দ্রুত গাছ বড় করা, পাল্প তৈরির জন্য সেগুলো কাটা এবং বিশ্বব্যাপী কাগজ শিল্পের জন্য একটি পুনঃব্যবহারযোগ্য সরবরাহ তৈরি করা। তবে বিজ্ঞানীরা দেখেছেন যে, শিল্পের বিকাশ করতে গিয়ে এটি ভূগর্ভস্থ জলের স্তরের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। মিনাস জেরাইসের একটি বিস্তৃত ইউক্যালিপটাস বাগানে, ৪৫ বছরে ভূগর্ভস্থ জলের স্তর ৪.৫ মিটার কমে গেছে। স্থানীয়রা এটিকে গ্রিন ডেসার্ট ‘সবুজ মরুভূমি’ বলতে শুরু করেছে। এদিকে, একসময় ইউক্যালিপটাস গাছে ঢাকা আর্জেন্টিনার সুবিশাল পম্মাস তৃণভূমির ভূগর্ভস্থ জলস্তরের ওপর বিপজ্জনক প্রভাব পড়েছে। বিজ্ঞানীরা মধ্য আর্জেন্টিনার বন্যাপ্রবণ পাম্মাস অঞ্চলের ৪০ হেক্টরের একটি বাগান নিয়ে গবেষণা করেছেন। বাগানের গাছগুলি রোপণ করা হয়েছিল ১৯৫১ সালে। দুই বছরব্যাপী এই গবেষণায় দেখা গেছে যে, ইউক্যালিপটাস গাছ থাকা এলাকাগুলোতে ভূগর্ভস্থ জলের স্তর তৃণভূমির তুলনায় ০.৫ মিটারেরও বেশি নীচে নেমে গেছে। এর ফলে মাটির নীচে একটি ঢাল তৈরি হয়েছে, যা তৃণভূমির জলকে আনুভূমিকভাবে বাগানগুলোর দিকে প্রবাহিত হতে বাধ্য করছে। অর্থাৎ, ইউক্যালিপটাস গাছগুলো শুধু এর নীচে থাকা জল ব্যবহার করছে না, তার সাথে আশেপাশের এলাকা থেকেও ভূগর্ভস্থ জল শোষণ নিচ্ছে। আরও পড়ুন: ইন্টারনেট পেতে পাহাড় চূড়ায় পড়াশোনা, NEET-এ সফল দুই বোন হবেন ডাক্তার ইউক্যালিপটাস গাছের বিরূপ প্রভাব দেখা গেছে দক্ষিণ আমেরিকার আরেক দেশ উরুগুয়েতেও।  এদেশে পরিচালিত একটি ২০ বছরের গবেষণা এই প্রভাব সম্পর্কে সুস্পষ্ট তথ্য প্রদান করেছে। গবেষকরা ২০০০ সাল থেকে দুটি সংলগ্ন ওয়াটারশেড বা জলবিভাজিকা পর্যবেক্ষণ করে যাচ্ছে। একটিকে চারণভূমি হিসেবে রাখা হয়েছিল, আর অন্যটিতে ইউক্যালিপটাস ও পাইনের বাগান তৈরি করা হয়েছিল। দেখা গেছে গাছ লাগানোর ১৭ বছর পর, তৃণভূমির তুলনায় বনভূমিযুক্ত জলবিভাজিকাটিতে জলের পরিমাণ ৩৫% কমে গেছে। আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জেরে দাপট দেখাবে বর্ষা! ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়, আজকের আবহাওয়া পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় বাইরের দেশ থেকে আগত ইউক্যালিপটাসের ওপর একটি গবেষণায় দেখা গেছে যে, এটি প্রচুর পরিমাণে পুষ্টি শোষণ করে নেয়, যার ফলে অন্যান্য ব্যবহারের জন্য মাটির উর্বরতা কমছে। সেখানকার গবেষকরা জলের ব্যবহারের পাশাপশি মাটির গুণমান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। রুয়ান্ডায় ইউক্যালিপটাস প্রধান ‘গার্ডেন ট্রি’-তে পরিণত হয়েছে। গবেষণায় দেখা যাচ্ছে, বনভূমির ৭৮ শতাংশই ছিল ইউক্যালিপটাস। ১৯৭০-এর দশকের শুরুতে রুয়ান্ডা, উগান্ডা, ইথিওপিয়া, কেনিয়া এবং সুদানে মোট ৯৫,৬৮৪ হেক্টর এলাকা জুড়ে ইউক্যালিপটাস বাগান ছিল, যার মধ্যে শুধু রুয়ান্ডাতেই ছিল প্রায় ২৩,০০০ হেক্টর। দক্ষিণ আমেরিকা হোক বা পূর্ব আফ্রিকা – সারা বিশ্বজুড়ে পরিবেশবিদরা এখন ভূগর্ভস্থ জলস্তরের ওপর ইউক্যালিপটাসের প্রভাব নিয়ে উদ্বিগ্ন।

ঘূর্ণাবর্তের জেরে দাপট দেখাবে বর্ষা! ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর থেকেই আজ বৃহস্পতিবার নতুন করে একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Weather Today)। বর্ষার খামখেয়ালি থামার কোনও লক্ষণ নেই। মাঝেমধ্যে আবার গুমোট গরমে নাজেহাল দশা। বর্ষণ যখন বন্ধ থাকলেই বাড়ছে অস্বস্তি। কিন্তু ভাদ্র মাসে ফের নিম্নচাপের জেরে দাপট দেখাতে চলেছে বর্ষা বলে খবর। বৃহস্পতিবার জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর মৌসম ভবন। দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। ঘূর্ণাবর্ত এবং সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর। আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ঝড়ের জন্য উল্লেখিত জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এটি বর্তমানে মধ্য সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলের উপর একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্য সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে জম্মু, দেরাদুন, পন্তনগর, বস্তি, ছাপরা, পুরুলিয়া, দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ-পূর্বমুখীভাবে বিস্তৃত রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া এবার জেনে নেওয়া যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। পূর্বাভাস অনুযায়ী, এদিন কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদিও মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। উল্লেখিত জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। আরও পড়ুনঃ ২০,৮০০ কোটির বেশি বরাদ্দ রেলের, বাংলা সহ দেশজুড়ে চলবে ৮ নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্প আগামীকালের আবহাওয়া আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিনও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বাদবাকি জেলাগুলিতে।

লক্ষ্য কলকাতায় ভারতকে হারানো, ভয়ঙ্কর সব প্লেয়ারদের নিয়ে দল ঘোষণা করল ব্রাজিল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চূড়ান্ত হয়েছিল আগেই। অবশেষে ভারতে খেলতে আসছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল (Brazil)। আগামী 3 অক্টোবর অর্থাৎ পুজোর আগেই শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হবে তারা (India Vs Brazil)। আর ঠিক সেই ম্যাচের জন্যই দল ঘোষণা করে দিলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফে ভারতের সাথে প্রীতি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করা হলেও অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ব্রাজিলের দল ঘোষণার জন্য। কোন দল নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নামে সেটা দেখতে মুখিয়ে ছিলেন ভারতীয়রাও। অবশেষে মিটল অপেক্ষা। ভারতকে হারানোর লক্ষ্য নিয়েই দল ঘোষণা করল নেইমারের দেশ। কোন দল নিয়ে ভারতে খেলতে আসছে ব্রাজিল? এবছর ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে মোট তিনটি দলের মুখোমুখি হবে ভারত। যার মধ্যে প্রথমে পানামা, তারপর ব্রাজিল এবং শেষে উরুগুয়ের বিরুদ্ধে খেলার কথা রয়েছে ভারতীয় ফুটবল দলের। ওদিকে ব্রাজিলও ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া সাথে প্রীতি ম্যাচ খেলতে চলেছে। এমতাবস্থায়, সেই দুই ম্যাচের জন্য 9 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার দল ঘোষণা করেন হলুদ ব্রিগেডের কোচ কার্লো। আর সেই দলেই জায়গা পেয়েছেন একাধিক নামকরা ভয়ঙ্কর ফুটবলার। ভারতের বিরুদ্ধে ব্রাজিল যে দল ঘোষণা করেছে সেই দলে রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা তথা ব্রাজিল জাতীয় দলের স্তম্ভ ভিনিসিয়াস জুনিয়র। একই সাথে দলে রয়েছেন এন্ড্রিক থেকে শুরু করে বার্সেলোনার রাফিনিয়া, আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েস, ব্রুনো গিমারায়েসরা।  এর পাশাপাশি একাধিক নামজাদা তরুণ ফুটবলার খেলতে নামবে ভারতের বিরুদ্ধে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ব্রাজিলের ঘোষিত দল।   26 CONVOCADOS! 🇧🇷 A Seleção está pronta para novos desafios: dois jogos contra a Austrália e o primeiro confronto da história contra a Índia. 25/09 | Austrália 29/09 | Austrália 03/10 | Índia ISSO É BRASIL! 🇧🇷#BateNoPeito pic.twitter.com/Yht5SuOHjr — brasil (@CBF_Futebol) September 9, 2026 আরও পড়ুন: কপালে চুম্বন, প্রেমিকার সাথে ধরা পড়লেন বৈভব? ছবি ফাঁস হতেই তুলকালাম! ভারতের বিরুদ্ধে ব্রাজিলের ঘোষিত ফুটবল স্কোয়াড ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছেন: আর্তুর দিয়াস, ডগলাস সান্তোস, জাইর, মারকুইনহোস, মাতেউজিনহো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ভিতোর রেইস, মাউরো জুনিয়র এবং ওয়েসলি। মিডফিল্ডার হিসেবে জায়গা পেয়েছেন: ব্রেনো বিডন, ব্রুনো গিমারায়েস, আন্দ্রেই সান্তোস, গ্যাব্রিয়েল বোন্তেম্পো, দানিলো এবং ডগলাস লুইজ। ফরোয়ার্ড হিসেবে আছেন: ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, জোয়াও পেদ্রো, পেদ্রো, এন্ড্রিক, এস্তেভাও, রায়ান এবং স্যামুয়েল লিনো। গোলরক্ষক: পেদ্রো মরিসকো, ওতাভিও ও হুগো।

কপালে চুম্বন, প্রেমিকার সাথে ধরা পড়লেন বৈভব? ছবি ফাঁস হতেই তুলকালাম!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিলীপ ট্রফির ফাইনাল খেলছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। পূর্বাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করলেও দ্বিতীয় আসরে 8 রানে আউট হয় মাঠ ছাড়তে হয়েছে বিহারের ভূমিপুত্রকে। এহেন আবহে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল বেশ কিছু ছবি। যেখানে অবিকল বৈভব সূর্যবংশীর মতো দেখতে একজনকে দেখা গিয়েছে। যাঁর পাশেই রয়েছেন এক সুন্দরী তরুণী (Vaibhav Sooryavanshi Girlfriend)। মূলত মিরর সেলফিগুলিতে একসাথে ধরা দিয়েছেন দুজন। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি গোপনে প্রেম করছেন বৈভব? গোপনে প্রেমিকার সাথে সময় কাটাচ্ছেন বৈভব সূর্যবংশী? 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে কামাল দেখানোর পর থেকেই ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে বৈভব সূর্যবংশী। গুগল থেকে শুরু করে ফেসবুক, বৈভব সূর্যবংশীকে নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। মাঠে বৈভবের বড় ছয় দেখতে যেমন পছন্দ করেন তেমনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও যথেষ্ট কৌতুহলী নেট নাগরিকরা। এবার সেই কৌতূহলে নতুন মাত্রা জুড়েছে প্রকাশ্যে আসা কয়েকটি ছবি। ইনস্টাগ্রাম ঘুরতে ঘুরতে সামনে আসা কয়েকটি মিরর সেলফি তো দেখা গিয়েছে অবিকল বৈভব সূর্যবংশীর মতো দেখতে কিশোরের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন এক সুন্দরী তরুণী। কিশোরের হাতে রয়েছে ফোন। সেই মূলত তুলেছে সেলফিটি। দাবি করা হচ্ছে, তিনিই নাকি বৈভব সূর্যবংশী। ছবিগুলি দেখার পর ইতিমধ্যেই বহু নেট নাগরিক ধরেই নিয়েছেন ছবিতে থাকা কিশোরই বৈভব। কেউ কেউ ওই পোষ্টের কমেন্ট বক্সে লিখছেন, “পুরো হিরো লাগছে তো তোমাকে বৈভব!” কেউ লিখছেন, “বৈভব আমাদের বড় হয়ে গেল!” কিন্তু আসলেই কি ভাইরাল হওয়ার ছবিটি বৈভবের?     View this post on Instagram   আরও পড়ুন: মুকেশ আম্বানির এই শেয়ারের দামে বাড়তে পারে শীঘ্রই, বিশ্বাস ব্রোকারেজ ফার্ম অ্যান্টিকের খোঁজ নিয়ে জানা গেল, সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ওই ছবি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি। অর্থাৎ যে ছেলেটিকে বৈভব বলে দাবি করা হচ্ছে সে AI দ্বারা তৈরি অবিকল বৈভবের মতোই দেখতে। একটি ছবিতে ওই কিশোরকে তাঁর প্রেমিকার কপালে চুম্বন করতেও দেখা যায়। যা দেখে কার্যত মাথায় হাত পড়ে গিয়েছিল নেট নাগরিকদের। তবে বলে রাখা প্রয়োজন, ছবিটি সম্পূর্ণ AI দ্বারা নির্মিত। যদিও নেট নাগরিকদের একাংশ সেই সত্যটা ধরতে পেরেছেন। এমনিতেও বৈভবের ঘনিষ্ঠ মহল সূত্রে আগেই খবর পাওয়া গিয়েছিল, 15 বছর বয়সী ক্রিকেটারের জীবনে নাকি এখনও প্রেম পর্ব শুরু হয়নি। বর্তমানে নিজের ক্রিকেট কেরিয়ার নিয়েই ব্যস্ত তিনি।

মা তারার আশীর্বাদে ৬ রাশির খুলবে কপাল, কৌশিকী অমাবস্যায় আসবে সৌভাগ্যের জোয়ার

অনন্যা সরকার, কলকাতা: প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya 2026)। দেবী কৌশিকীর নামানুসারে এই দিনের নামকরণ করা হয়েছে। এই বিশেষ তিথিটি বীরভূম জেলায় তারাপীঠের মা তারার সাথেও বিশেষভাবে জড়িত। প্রচলিত রয়েছে, সাধক বামাক্ষাপা তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনেই সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। তাই এদিনে তারাপীঠে সারারাত ধরে মা তারার বিশেষ পূজার আয়োজন করা হয়, ভক্তরা বলেন ‘তারা রাত্রি’। মা তারাকে দর্শন করার জন্য এসময় তারাপীঠে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। আগামীকাল, ১০ সেপ্টেম্বর সকাল ১০:১১ মিনিটে  কৌশিকী অমাবস্যা পড়ছে এবং ১১ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৮:৫০ মিনিট এই তিথি চলবে। এক প্রখ্যাত জ্যোতিষী জানাচ্ছেন, এই বিশেষ তিথিতে রাশিচক্রের মোট ৬টি রাশির ওপর মা তারার কৃপা বর্ষণ হতে চলেছে। কোন কোন রাশি পাবে শুভ ফল, আসুন জেনে নেওয়া যাক।  কৌশিকী অমাবস্যায় ৬টি রাশির ভাগ্য পরিবর্তন জনপ্রিয় জ্যোতিষবিদ তনয় শাস্ত্রী জানাচ্ছেন কৌশিকী অমাবস্যার শুভ তিথিতে রাশিচক্রের মোট ৬টি রাশির ওপর পড়বে বিশেষ প্রভাব। মা তারার আশীর্বাদে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এই ৬ রাশির জাতক-জাতিকাদের জীবন। কাটবে বাধা, আসবে উন্নতি। শুভ ফললাভকারী এই রাশিগুলি হল – মেষ, মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক ও কুম্ভ। আসুন জেনে নিই বিস্তারিত।  মেষ রাশি মেষ রাশির জাতক-জাতিকারা এই কৌশিকী অমাবস্যায় খুবই লাভবান হতে চলেছেন। বিগত কিছু দিন ধরে যে কষ্ট ভোগ করছিলেন, তার কিছুটা লাঘব হবে। এ সময় নতুন কাজের সুযোগ আসতে পারে। অর্থনৈতিক দিক থেকেও সময়টি বেশ ভালো।  মিথুন রাশি কৌশিকী অমাবস্যায় মিথুন রাশির জাতক-জাতিকারা ভাগ্য সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে। সম্পর্কের দিক থেকেও সময়টি শুভ। নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে।  আরও পড়ুন: ২০২৬-এ ধনতেরাস কত তারিখে? জানুন দিনক্ষণ, সময়সূচি ও কেনাকাটার নিয়ম সিংহ রাশি এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকটি মজবুত হতে চলেছে কৌশিকী অমাবস্যার শুভ যোগে। পরিবারে সুখ শান্তি বিরাজ করবে। ভ্রমণেরও যোগ রয়েছে।  তুলা রাশি তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ হতে চলেছে। আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো হবে। সুখ ও শান্তি বিরাজ করবে। পরিবারের সাথে আনন্দময় সময় কাটবে। ব্যবসায় সমৃদ্ধির যোগ রয়েছে।  আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় হাওড়া-রামপুরহাট লাইনে অতিরিক্ত কোচ ও স্পেশাল ট্রেন, ঘোষণা পূর্ব রেলের বৃশ্চিক রাশি ধৈর্য ধরলে এই সময় খুবই ভালো ফল পাবেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা না। পুরনো বিনিয়োগ থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, আটকে থাকা টাকাও এসময় ফেরত পেতে পারেন।  কুম্ভ রাশি কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতে শুভ ফল পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারাও। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ আসতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে, পুরনো বিনিয়োগ থেকে লাভের যোগ রয়েছে।

মুকেশ আম্বানির এই শেয়ারের দাম বাড়তে পারে শীঘ্রই, বিশ্বাস ব্রোকারেজ ফার্ম অ্যান্টিকের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: খুব শীঘ্রই মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের (Reliance Industries Stock) দামে বদল আসতে চলেছে। এমনটাই মনে করছেন শেয়ার বাজারের বিশেষজ্ঞরা। বিশেষত ব্রোকারেজ ফার্ম অ্যান্টিক স্টক ব্রোকিং মনে করছে, মূলত কয়েকটি কারণে এই সংস্থার শেয়ারের দামে ইতিবাচক বদল আসতে পারে। যার মধ্যে রয়েছে রিলায়েন্সের রিফাইনিং ব্যবসা থেকে শক্তিশালী মার্জিন, জিওর প্রস্তাবিত আইপিও এবং মুকেশ আম্বানি সংস্থার নতুন জ্বালানি ব্যবসার সূচনা। এই তিনটি কারণকে সামনে রেখে এই ব্রোকারেজ সংস্থা বলছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের  (Stock Market) দাম বাড়বে। অনেকটাই বাড়তে পারে রিলায়েন্সের শেয়ারের দাম ব্রোকারেজ ফার্ম অ্যান্টিক স্টক ব্রেকিং দাবি করছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেভাবে তাদের ব্যবসায় উন্নতি করছে তাতে খুব শীঘ্রই এই সংস্থার শেয়ারের দাম হঠাৎ লাফ দিতে পারে। ব্রোকারেজ সংস্থাটির বিশ্বাস, বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম 1294 টাকার কাছাকাছি ঘোরাফেরা করলেও আগামী দিনে অর্থাৎ খুব শীঘ্রই এই শেয়ারের দাম পৌঁছে যেতে পারে 1717 টাকায়। অর্থাৎ এক ধাক্কায় 33 শতাংশ পর্যন্ত দাম বাড়বে এই শেয়ারটির। যদিও বিশেষজ্ঞ মহল মনে করছেন, বেশিরভাগ ক্ষেত্রে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়ার সুযোগ থাকলেও খুচরো ব্যবসায় খানিকটা দুর্বল হয়ে পড়েছে রিলায়েন্স। তাছাড়াও জিওর বিভিন্ন জনপ্রিয় রিচার্জ প্ল্যানগুলির দাম অনেকটাই বেড়েছে। একই সাথে এই সংস্থাটির জ্বালানি ব্যবসার সূচনা হতে এখনও অনেকটাই সময় লাগবে। তবে অ্যান্টিক স্টক ব্রেকিং বিশ্বাস করে, জিওর আসন্ন আইপিও, জ্বালানি ব্যবসার সূচনা এবং রিলায়েন্সের রিফাইনিং বিজনেস থেকে ভাল পরিমাণ মুনাফা আয় এই সংস্থাটির শেয়ারকে বড় জায়গায় নিয়ে যেতে পারে। আরও পড়ুন: পৃথিবীতেই সূর্য তৈরির পথে ভারত! প্রথমবার প্লাজমা বানিয়ে ইতিহাস গড়ল PRAGYA প্রসঙ্গত, শেষবারের মতো আজ অর্থাৎ বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম 0.71 শতাংশ কমে 1285 টাকা 70 পয়সায় ট্রেড করছিল। পরবর্তীতে ওই দামেই বন্ধ হয় শেয়ার বাজার। দাম খানিকটা কমলেও শেয়ার বাজারের কিছু অভিজ্ঞ বিনিয়োগকারীরা মনে করছেন, রিলায়েন্সের শেয়ারের দাম এই জায়গায় থাকবে না। সংস্থাটি ব্যবসায়িক দিক থেকে উন্নতি করার সাথে সাথেই শেয়ারের দামও বাড়বে তরতরিয়ে। ( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

মুকেশ আম্বানির এই শেয়ারের দামে বাড়তে পারে শীঘ্রই, বিশ্বাস ব্রোকারেজ ফার্ম অ্যান্টিকের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: খুব শীঘ্রই মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের (Reliance Industries Stock) দামে বদল আসতে চলেছে। এমনটাই মনে করছেন শেয়ার বাজারের বিশেষজ্ঞরা। বিশেষত ব্রোকারেজ ফার্ম অ্যান্টিক স্টক ব্রোকিং মনে করছে, মূলত কয়েকটি কারণে এই সংস্থার শেয়ারের দামে ইতিবাচক বদল আসতে পারে। যার মধ্যে রয়েছে রিলায়েন্সের রিফাইনিং ব্যবসা থেকে শক্তিশালী মার্জিন, জিওর প্রস্তাবিত আইপিও এবং মুকেশ আম্বানি সংস্থার নতুন জ্বালানি ব্যবসার সূচনা। এই তিনটি কারণকে সামনে রেখে এই ব্রোকারেজ সংস্থা বলছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের  (Stock Market) দাম বাড়বে। অনেকটাই বাড়তে পারে রিলায়েন্সের শেয়ারের দাম ব্রোকারেজ ফার্ম অ্যান্টিক স্টক ব্রেকিং দাবি করছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেভাবে তাদের ব্যবসায় উন্নতি করছে তাতে খুব শীঘ্রই এই সংস্থার শেয়ারের দাম হঠাৎ লাফ দিতে পারে। ব্রোকারেজ সংস্থাটির বিশ্বাস, বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম 1294 টাকার কাছাকাছি ঘোরাফেরা করলেও আগামী দিনে অর্থাৎ খুব শীঘ্রই এই শেয়ারের দাম পৌঁছে যেতে পারে 1717 টাকায়। অর্থাৎ এক ধাক্কায় 33 শতাংশ পর্যন্ত দাম বাড়বে এই শেয়ারটির। যদিও বিশেষজ্ঞ মহল মনে করছেন, বেশিরভাগ ক্ষেত্রে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়ার সুযোগ থাকলেও খুচরো ব্যবসায় খানিকটা দুর্বল হয়ে পড়েছে রিলায়েন্স। তাছাড়াও জিওর বিভিন্ন জনপ্রিয় রিচার্জ প্ল্যানগুলির দাম অনেকটাই বেড়েছে। একই সাথে এই সংস্থাটির জ্বালানি ব্যবসার সূচনা হতে এখনও অনেকটাই সময় লাগবে। তবে অ্যান্টিক স্টক ব্রেকিং বিশ্বাস করে, জিওর আসন্ন আইপিও, জ্বালানি ব্যবসার সূচনা এবং রিলায়েন্সের রিফাইনিং বিজনেস থেকে ভাল পরিমাণ মুনাফা আয় এই সংস্থাটির শেয়ারকে বড় জায়গায় নিয়ে যেতে পারে। আরও পড়ুন: পৃথিবীতেই সূর্য তৈরির পথে ভারত! প্রথমবার প্লাজমা বানিয়ে ইতিহাস গড়ল PRAGYA প্রসঙ্গত, শেষবারের মতো আজ অর্থাৎ বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম 0.71 শতাংশ কমে 1285 টাকা 70 পয়সায় ট্রেড করছিল। পরবর্তীতে ওই দামেই বন্ধ হয় শেয়ার বাজার। দাম খানিকটা কমলেও শেয়ার বাজারের কিছু অভিজ্ঞ বিনিয়োগকারীরা মনে করছেন, রিলায়েন্সের শেয়ারের দাম এই জায়গায় থাকবে না। সংস্থাটি ব্যবসায়িক দিক থেকে উন্নতি করার সাথে সাথেই শেয়ারের দামও বাড়বে তরতরিয়ে। ( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

তীব্র পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে মহিলা!

    বুকে এবং পেটে মারাত্মক যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৩ বছরের এক বিবাহিত মহিলা। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে যা সামনে এল, তাতে চোখ ছানাবড়া চিকিৎসকদের! মহিলার পেটের ভেতর থেকে একে একে অস্ত্রোপচার করে বের করা হলো ১৩টি কলম, ৫টি কাঠের চামচ এবং ১টি মোমবাতি। অদ্ভুত ও চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলার নরসারাওপেট এলাকার একটি বেসরকারি হাসপাতালে।