indiahood
indiahood

চার বছর ধরে বন্ধ মিষ্টি হাব, তালা খুলতে বড় উদ্যোগ সরকারের

1 month ago

অনন্যা সরকার, পূর্ব বর্ধমান: পশ্চিমবঙ্গের পূর্বতন সরকারের আমলে বারংবার শিল্প ও উদ্যোগ নিয়ে কথা উঠলেও, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই কাজে সফল হননি, তাই এবার বিজেপি সরকার রাজ্যে ব্যবসার পরিবেশের উন্নতি করতে মাঠে নেমে পড়েছে। পূর্ব বর্ধমানে হাইওয়ের ধারে প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ করে বানানো মিষ্টি হাব (Mishti Hub) চার বছর ধরে তালা বন্ধ হয়ে পড়ে আছে। সেখানেই এবার খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র (Food Processing Centre) তৈরি করা হবে বলে জানিয়েছে বাংলার নতুন সরকার। 

মিষ্টি হাব নিয়ে সরকারের নয়া সিদ্ধান্ত

২০১৭ সালে পূর্বতন মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানের জাতীয় সড়কের ধারে বামচাঁদাইপুরের মিষ্টি হাবের উদ্বোধন করেছিলেন আসানসোলে আয়োজিত জেলা ভাগের মঞ্চ থেকে। বিশাল আড়ম্বরে শুরু হলেও লাভের মুখ দেখেননি মিষ্টি ব্যবসায়ীরা। দোকানপাট চালু হলেও খরিদ্দারের আনাগোনা কম ছিল। ফলে একে একে দোকানগুলির ঝাঁপ বন্ধ হতে শুরু করে। 

যদিও পূর্ব বর্ধমানের জেলাপ্রশাসন বিভিন্ন ভাবে মিষ্টি হাবকে চালু রাখার চেষ্টা করেছিল, কিন্তু সব চেষ্টাই বিফলে যায়। একবার মিষ্টি হাবে মিষ্টি মেলার আয়োজন করেছিল প্রশাসন, তাতেও আশার আলো দেখা যায়নি। ধীরে ধীরে একতলার ১০টি দোকান এবং দোতলার ১৫টি দোকানে তালা পড়ে যায় পাকাপাকিভাবে। শেষ রক্ষার জন্য খড়গপুর আইআইটি (IIT Kharagpur) উদ্যোগী হয়ে মিষ্টি হাব নিয়ে একটি সমীক্ষা করে। জেলা শাসকের সঙ্গে এবিষয় নিয়ে আলোচনাও করেন বিশেষজ্ঞরা। তবে তাতে লাভের লাভ কিছু হয়নি। 

আরও পড়ুনঃ বিদ্যুৎ বিল হবে শূন্য! বাড়িতে কটা AC থাকলে কত কিলোওয়াটের সোলার সিস্টেম জরুরি জানুন —

চার বছর ধরে কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে বিপুল টাকা খরচ করে সরকারি উদ্যোগে বানানো এই মিষ্টি হাব। তবে এবার তালা খুলতে আগ্রহী হয়েছে বাংলার নতুন সরকার। সম্প্রতি পশ্চিমবঙ্গের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র জানিয়েছেন, সরকারি জায়গা ফেলে না রেখে মানুষের কাজে ব্যবহার করা হবে। শিল্পকে ফিরিয়ে আনা এবং রাজ্যের মানুষের কর্মসংস্থান করাই অন্যতম উদ্দেশ্য সরকারের। বন্ধ হয়ে পড়ে থাকা মিষ্টি হাবে একটা খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে, চালের ইউনিট বা আলুর হাবও চালু করা হতে পারে। কিছুদিনের মধ্যেই এই বন্ধ বিল্ডিংটিতে পুনরায় কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। 

Click here to Read More
Previous Article
গ্রান্ট-ইন-এইড কর্মীদেরও খুলবে কপাল, ‘জারি হবে নোটিফিকেশন’! হল বড় ঘোষণা
Next Article
আরও নিরাপদ ও স্মার্ট! বন্দে ভারত এক্সপ্রেসের কোচে বড় পরিবর্তন আনছে রেল

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment