indiahood
indiahood

১৫ দিনে রাখলেন ১৬ হাজার কোটিরও বেশি, ৩ কারণে ভারতীয় শেয়ার বাজারে ফিরছেন বিদেশিরা

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় শেয়ার বাজারে (Stock Market) ফিরছেন বিদেশি বিনিয়োগকারী (Investors)। রিপোর্ট বলছে, গত কয়েক মাস ধরে যেখানে বিদেশের বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে নিজেদের গচ্ছিত অর্থ তুলে নিচ্ছিলেন সেখানে আগস্ট মাসে দেশের স্টক মার্কেটে ভরসা রাখছেন তাঁরা। জানলে চমকে যাবেন, আগস্ট মাসের প্রথম 15 দিনের মধ্যেই এ দেশের শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 16,621 কোটি টাকায়। যদিও এর আগের মাসে অর্থাৎ জুলাইয়েও ভারতীয় শেয়ার বাজারে প্রতি ঝুঁকেছিলেন বিনিয়োগকারীরা।

ভারতীয় শেয়ার বাজারে ফের ভরসা বাড়ছে বিদেশীদের

চলতি বছরের একেবারে শুরু থেকেই ভারতীয় শেয়ার বাজার থেকে নিজেদের শেয়ার বিক্রি করে দিচ্ছিলেন বিদেশীরা। রিপোর্ট বলছে, 2026 সালে এ পর্যন্ত ভারতীয় বাজার থেকে 2.4 লক্ষ কোটি টাকা তুলে নিয়েছেন বিনিয়োগকারীরা। যে পরিমাণটা গত বছর অর্থাৎ 2025 সালের তুলনায় 1.66 লক্ষ কোটিরও বেশি। তবে ভারতীয় শেয়ার বাজার থেকে এত পরিমাণ অর্থ তুলে নেওয়া সত্ত্বেও আগস্ট মাসে ফের দেশের বাজারের প্রতি আগ্রহ দেখাচ্ছেন বিদেশের বিনিয়োগকারীরা।

কিন্তু হঠাৎ করে কেন আবার ভারতীয় শেয়ারবাজারের প্রতি আগ্রহী হচ্ছেন বিদেশীরা? এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের মত, হঠাৎ করে বিদেশী বিনিয়োগকারীদের ভারতীয় শেয়ার বাজারের প্রতি আকর্ষণের নেপথ্যে বেশকিছু শক্ত কারণ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকা সুদের হার কমিয়ে দেওয়ার ফলে ভারতীয় শেয়ারবাজারের প্রতি আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের। এছাড়াও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস ও ভারতীয় রুপি ফের স্থিতিশীল হওয়ায় বিদেশি বিনিয়োগকারীদের ভরসা বাড়ছে।

অবশ্যই পড়ুন: “২৮,০০০ কোটির বিনিয়োগ” রাজ্যে ফিরছে TATA? বড় পরিকল্পনা রাজ্য সরকারের

শেয়ার বাজারের বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, গত জুলাই মাসের পর হঠাৎ করে আগস্টে এত বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ শেয়ার বাজারে আসার ফলে বাজার অনেকটাই শক্তিশালী হবে। এমনকি আগামীতেও বিদেশি বিনিয়োগ বাড়তে পারে বলেও দাবি করছেন তাঁরা। এর ফলে দেশের অর্থনীতির ক্ষেত্রেও ইতিবাচক বদল দেখা দিতে পারে বলেই মত তাঁদের।

Click here to Read More
Previous Article
যুবভারতীতে ভারতীয় সেনাকে হারাল ইস্টবেঙ্গল, সেমিতে কাদের মুখ দেখবে লাল হলুদ?

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment