indiahood
indiahood

এসি বাসে করে বারাসত থেকে দিঘা, জানুন সময়সূচি ও রুট

1 hour ago

অনন্যা সরকার, কলকাতা: দিঘা বাঙালিদের অন্যতম পছন্দের টুরিস্ট স্পট। দু’দিনের ছুটি বা সপ্তাহান্তে পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে সময় কাটানোর জন্য উপযুক্ত এই সৈকত শহর। রাজ্যের ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিঘায় আসার জন্য একাধিক ট্রেন মেলে। এছাড়া, পশ্চিমবঙ্গ জুড়ে দিঘা যাওয়ার বাসেরও কমতি নেই। সাধারণ বাস থেকে শুরু করে লাক্সারি এসি কোচ – সবই পাবেন। যেমন দিঘা থেকে বারাসাত (Digha Barasat Bus) যাতায়াতের জন্য রয়েছে সোহানা ট্রাভেলসের একটি সুপার ফাস্ট এসি বাস। খুব সকালেই দিঘা থেকে ছাড়ে বাসটি। আসুন এই বাসের রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক। 

দিঘা – বারাসাত এসি বাসে সময়সূচি ও রুট

সোহানা ট্রাভেলসের (Sohana Travels) এই এসি বাসটি দিঘা থেকে কন্টাই হয়ে ডানলপ হয়ে বারাসাত পৌঁছায়। দিঘা থেকে বারাসাত যাওয়ার সময় বাসটি- 

  • দিঘা থেকে ছাড়ে – সকাল  ৬:২০-তে।  
  • কাঁথি থেকে ছাড়ে – সকাল ৭:২০-তে।  
  • রামনগর থেকে ছাড়ে – সকাল ৬:৩৫-এ। 
  • চাউলখোলা থেকে ছাড়ে – সকাল ৬:৫০-এ। 
  • হেড়িয়া থেকে ছাড়ে –  সকাল ৭:৫৫-এ। 
  • নন্দকুমার থেকে ছাড়ে – সকাল ৮:২৫-এ। 
  • মেছাদা থেকে ছাড়ে – সকাল ৯:০০-এ। 
  • কোনা মোড় থেকে ছাড়ে – সকাল ১০:২৫-এ। 
  • ডানলপ থেকে ছাড়ে – বেলা ১০:৪০-এ। 
  • বারাসাত পৌঁছায় – বেলা ১১:৩০-এ। 

আরও পড়ুন: দেশের এই সব স্টেশনের পানীয় জলে মিলল মারাত্মক ব্যাকটেরিয়া, তালিকায় হাওড়া, শিয়ালদা!

বারাসাত থেকে দিঘা যাওয়ার সময় – 

  • বারাসাত থেকে ছাড়ে –  দুপুর ১২:১০-এ। 
  • ডানলপ থেকে ছাড়ে –  দুপুর ১:০৫-এ। 
  • কোনা এক্সপ্রেসওয়ে থেকে ছাড়ে – দুপুর ১:৪৫-এ। 
  • মেচেদা থেকে ছাড়ে –  দুপুর ২:৪৫-এ। 
  • কাঁথি থেকে ছাড়ে – বিকেল ৪:২০-তে। 
  • দীঘা পৌঁছোয় – বিকাল ৫:৩০-এ। 

 আরও পড়ুন: ঝিরিঝিরি বৃষ্টি কাটিয়ে খেল দেখাবে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে সতর্কতা, আজকের আবহাওয়া

এই এসি বাসটি যায় ভায়া দিঘা বর্ডার (উদয়পুর) –  নিউ দিঘা – ওল্ড দিঘা – অলঙ্কারপুর – ঠিকরা মোড় – রামনগর – চোদ্দোমাইল (শংকরপুর) – বালিসাই (তাজপুর) – চাউলখোলা (মন্দারমনি) – পিছাবনি – ঘাটুয়া – কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড – মারিশদা – নাচিন্দা – কালিনগর – হেঁড়িয়া – বাজকুল – চন্ডীপুর – মগরাজপুর – নরঘাট – নন্দকুমার – নিমতৌড়ি – রাধামনি – মেচেদা – কোলাঘাট – বাগনান – উলুবেড়িয়া (নিমদীঘি) – পাঁচলা – রানীহাটি – ধূলাগড় – আলমপুর – কোনা এক্সপ্রেস – সলপ – রাজচন্দ্রপুর – বালিহল্ট – দক্ষিণেশ্বর – ডানলপ – বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে – এয়ারপোর্ট ৩ নং – বিরাটি – মধ্যমগ্রাম – চাঁপাডালি মোড় – ডাকবাংলো হয়ে বারাসাত। 

Click here to Read More
Previous Article
১৫ দিনে রাখলেন ১৬ হাজার কোটিরও বেশি, ৩ কারণে ভারতীয় শেয়ার বাজারে ফিরছেন বিদেশিরা
Next Article
ঝিরিঝিরি বৃষ্টি কাটিয়ে খেল দেখাবে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে সতর্কতা, আজকের আবহাওয়া

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment