indiahood
indiahood

২০% DA-র পর গ্র্যান্ট-ইন এইডের দাবি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের, নবান্নে গেল চিঠি

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ ২০ শতাংশ ডিএ (Dearness allowance)-র ঘোষণাতেও যেন শান্তি নেই সরকারি কর্মীদের। এবার বাংলার নতুন সরকারের কাছে আরও এক নতুন দাবি জানালেন কর্মীরা। রাজ্যের নয়া অর্থ মন্ত্রীর স্বপন দাশগুপ্তের কাছে গ্রান্ট ইন এইড (Grant-in-aid) এবং কলকাতা এলাকায় বসবাসকারীদের বকেয়ার দাবীপত্র তুলে ধরা হল সকলের সামনে। আর এটি তুলে ধরেছেন ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)। একটি মেইলের ঝলক তুলে ধরেন তিনি।

বকেয়া ডিএ নিয়ে চিঠি গেল অর্থমন্ত্রীর কাছে

কী লেখা আছে? ‘আমরা ডিএ মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ আপনাকে অবগত করছি যে, গত ৫ই ফেব্রুয়ারি ২০২৬ সর্বোচ্চ আদালত মারফত ডিএ মামলার রায় প্রকাশিত হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা লক্ষ্য করেছি যে গত ০২/০৪/২৬ থেকে রাজ্যের ট্রেজারি গুলো থেকে ডিএ’র নির্দিষ্ট নিয়ম (AICPI) ভিত্তিক অবসরপ্রাপ্ত কর্মচারীরা ২০১৬ থেকে ২০১৯ এবং ০১.০৪.২০০৮ থেকে ৩১.১২.১৫ পর্যন্ত কিছুটা বকেয়া ডিএ পেয়ে থাকলেও আজ পর্যন্ত Grant-in-Aid এবং KMC এরিয়াতে বসবাসকারী পেনশনার ও ফ্যামিলি পেনশনাররা বকেয়া ডিএ’র টাকা তাদের ব্যাংক গুলো থেকে আজ পর্যন্ত একটি পয়সাও পায়নি।’

ওই চিঠিতে আরও লেখা আছে, ‘বলাবাহুল্য ০৯/০৪/২৬ এজি বেঙ্গল তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন যে, তাদের সাথে রাজ্য সরকারের অর্থ দপ্তরের আধিকারিক এবং কলকাতার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকদের সভায় সিদ্ধান্ত হয়েছে যে ব্যাংক গুলোর Pension Processing Branch, ২০১৬ থেকে ২০১৯ সমস্ত পেনশনার/ফ্যামিলি পেনশনারদের ডাটা রাজ্য সরকারের অর্থ দপ্তরে দেবে এবং সরকার বিভিন্ন সরকারি দপ্তরের Pension Sanctioning Authority অথবা DDO-র মাধ্যমে সেই তথ্য যাচাই করে AG Bengal-এ পাঠালে তারা সমস্ত ব্যাংকে payment order issue করবে। তাই প্রশ্ন জাগে, এই কাজটি কি এখনও হয়নি? বহদিন অতিবাহিত, তথাপি কেন আজ পর্যন্ত তা হচ্ছে না, আমাদের তা বোধগম্য হচ্ছে না। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমাদের বিনীত আবেদন, অতি দ্রুত এই সমস্যার সমাধান করার অনুরোধ রইল।’

আরও পড়ুনঃ ছুটির দিনেও যেতে হবে অফিসে! প্রকাশ্যে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি

২০ শতাংশ ডিএ-র ঘোষণা সরকারের

উল্লেখ্য, গত ২২ জুন বাংলার বিজেপি সরকারের প্রথম বাজেট অনুষ্ঠিত হয়। সেখানে ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আরও ২০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করেন। আগে যেখানে সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন, আগামী অক্টোবর মাস থেকে সকলের মোট ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন।

Click here to Read More
Previous Article
১৬ কোটি টাকা বকেয়া বাড়ি ভাড়া, তৃণমূলের পতন হতেই বন্ধ কলকাতা টিভির ঝাঁপ
Next Article
তারাতলা কাণ্ডে এবার ফিরহাদের গ্রেফতারি চাইলেন কুণাল! উঠে এল কালীচরণ প্রসঙ্গ

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment