indiahood
indiahood

200MP ক্যামেরার সাথে ৮ ইঞ্চির ডিসপ্লে, ফোল্ডেবল ফোন লঞ্চ করল Samsung

2 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে আবারও চমক দিল Samsung। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে তাদের নতুন Galaxy Z সিরিজ লঞ্চ করেছে। এমনকি এবার একই সঙ্গে বাজারে এসেছে Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra এবং Galaxy Z Flip 8। এরমধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে Samsung এর প্রথম Ultra ফোল্ডেবল স্মার্টফোন, যেখানে 200 মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে 8 ইঞ্চির বড় ডিসপ্লে এবং শক্তিশালী Snapdragon প্রসেসর রয়েছে।

Samsung এর সবথেকে শক্তিশালী ফোল্ডেবল স্মার্টফোন

আসলে নতুন Galaxy Z Fold 8 Ultra সেইসব ব্যবহারকারীদের জন্যই তৈরি যারা একই ডিভাইসে কাজ, মাল্টি টাস্কিং কিংবা কন্টেন ক্রিয়েশন করতে চান। আর ফোনটির প্রধান আকর্ষণগুলির মধ্যেই রয়েছে 8 ইঞ্চির বড় ফোল্ডেবল ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের HDR প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 5000mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং এবং উন্নত কুলিং সিস্টেম। ডিভাইসটি মাত্র 4.1 মিলিমিটার পুরু এবং ওজন মাত্র 215 গ্রাম। যার ফলে বড় স্ক্রিন থাকা সত্ত্বেও এটা তুলনামূলকভাবে হালকা ও বহনযোগ্য।

আরও পাতলা Galaxy Z Flip 8

তবে নতুন Galaxy Z Flip 8 মডেলটিতে Samsung স্টাইল এবং এআই অভিজ্ঞতার উপরেই বিশেষ জোর দিয়েছে। এই ফোনের সবথেকে বড় বৈশিষ্ট্যগুলি হল—এর ওজন মাত্র 180 গ্রাম আর এটি মাত্র 6.1 কিলোমিটার পাতলা। পাশাপাশি এতে রয়েছে এআই ভিত্তিক নতুন FlexWindow এবং Gemini AI সাপোর্ট। এছাড়া ভয়েস কমান্ডের মাধ্যমে AI ব্যবহারের সুবিধা রয়েছে। সবথেকে বড় ব্যাপার, কভার স্ক্রিন থেকেই ফোন না খুলে বিভিন্ন অ্যাপ, নোটিফিকেশন বা এআই ফিচার ব্যবহার করা যাবে বলে জানিয়েছে কোম্পানি।

তবে Galaxy Z Flip 8 ফোনটিতে 50MP ওয়াইড ক্যামেরা থেকে শুরু করে 12MP আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং 10MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর ফোনটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ডুয়াল পিক্সেল অটোফোকাস এবং উন্নত জুম প্রযুক্তির সুবিধা রয়েছে। এছাড়াও ফোনটিতে পাওয়া যাবে 4300mAh একটি ব্যাটারি, যা দৈনন্দিন ব্যবহারের জন্য মোটামুটি ভালো।

আরও পড়ুন: অনুরাধা নক্ষত্রে ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৩ রাশি! আজকের রাশিফল, ২৩ জুলাই

দাম কত এই দুটি মডেলের?

ভারতে Galaxy Z Fold 8 Ultra মডেলটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে। সেগুলির দাম হল—

  • 12GB + 256GB: 1,99,999 টাকা
  • 12GB + 512GB: 2,19,999 টাকা
  • 16GB + 1TB: 2,59,999 টাকা

অন্যদিকে Galaxy Z Flip 8 মডেলটিও দুটি ভেরিয়েন্টে এসেছে। যার দাম রয়েছে—

  • 12GB + 256GB: 1,24,999 টাকা
  • 12GB + 512GB: 1,44,999 টাকা
Click here to Read More
Previous Article
“ছাত্র-ছাত্রীদের মারছেন, লজ্জা করে না?” এবার দিল্লির আন্দোলন নিয়ে বিস্ফোরক অরিজিৎ সিং
Next Article
বয়স মাত্র ৪৮ ঘন্টা! দুদিনে ১ লাখকে ২ লাখ বানাল এই নতুন শেয়ার

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment