indiahood
indiahood

৩,০০০ কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৫ পাকিস্তানি।

1 month ago

আরব সাগরে ভারতীয় কোস্ট গার্ড ও গুজরাট এটিএস-এর বড় সাফল্য! ৩,০০০ কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৫ পাকিস্তানি।
আরবি সাগরে আন্তর্জাতিক ড্রাগ পাচার চক্রের বিরুদ্ধে এক বিরাট সাফল্য অর্জন করল ভারতীয় কোস্ট গার্ড, গুজরাত অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS) এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এক রোমাঞ্চকর যৌথ অভিযানে একটি সন্দেহভাজন ইরানি বোট ধাওয়া করে আটক করেন জওয়ানেরা। সেখান থেকে ৫২৬ কেজি উচ্চমানের মাদকদ্রব্যসহ ৫ জন পাকিস্তানি পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ৩,০০০ কোটি টাকারও বেশি!
 
কোস্ট গার্ড সূত্রে জানা গিয়েছে, আরব সাগরে সন্দেহভাজন বোটটির গতিবিধি নজরে আসার পরই সমুদ্র ও আকাশপথে নজরদারি বাড়িয়ে তা ধাওয়া করা হয়। এরপর গভীর সমুদ্রে বোটটিকে ঘিরে ফেলে জওয়ানেরা ওপরে উঠে তল্লাশি চালান। তল্লাশিতে বিপুল পরিমাণ উচ্চমানের হেরোইন এবং মেথামফেটামিন উদ্ধার হয়। আটক করা পাঁচ পাকিস্তানি নাগরিককে জেরা করা হচ্ছে এবং পুরো বিষয়টি নিয়ে আরও তদন্তের জন্য জলযানটিকে মুম্বাই উপকূলে নিয়ে আসা হয়েছে।
Click here to Read More
Previous Article
‘হনুমান চালিশা পড়ে হনুমানরা’, বাম নেতা স্বপনের বিস্ফোরক মন্তব্যে তুমুল শোরগোল পশ্চিম মেদিনীপুরে
Next Article
কুয়াশার কারণে সাঁতরাগাছি থেকে বাতিল হয়ে গেল এই ২ এক্সপ্রেস, দেখুন তালিকা

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment