indiahood
indiahood

আগস্ট থেকে মহিলাদের বাস ভ্রমণে নতুন নিয়ম, বন্ধ হচ্ছে পিঙ্ক টিকিট, এবার কী লাগবে?

4 weeks ago

অনন্যা সরকার, নয়াদিল্লি: রাজ্য সরকারের পালা বদলের পরই মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এ রাজ্যের সকল মহিলা যেকোনো সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। সেই নিয়ম কার্যকরী হয় জুন মাসের ১ তারিখ থেকে। তবে এই পরিষেবা আগে থেকে দেশের রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্যে চালু রয়েছে। দিল্লিতে সরকারি বাসে উঠলে মহিলাদের এতদিন দেওয়া হচ্ছিল পিঙ্ক টিকিট (Pink Ticket)। তবে এবার ট্রান্সপোর্ট কর্পোরেশন (DTC) একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, বিনামূল্যে সরকারি বাসে যাত্রা করার জন্য আগামী ১ আগস্ট থেকে মহিলাদের বাধ্যতামূলকভাবে সঙ্গে রাখতে হবে ‘পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড’ (Pink Saheli Smart Card) এবং বাসে ওঠার সময় এই কার্ডটিকে পাঞ্চ বা ট্যাপ করতে হবে। কার্ডটি পেতে কোথায় ও কীভাবে আবেদন করা যাবে, আসুন বিশদে জেনে নেওয়া যাক। 

মহিলাদের বিনামূল্যে বাসে চড়তে গেলে লাগবে ‘পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড’

আগামী ১ আগস্ট থেকে নিয়মে কড়াকড়ি আনছে সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত সরকারি বাসের কন্ডাক্টররা বিনামূল্যে ভ্রমণের জন্য মহিলাদের কাগজের গোলাপি রঙের টিকিট দেবে। তবে ১ আগস্ট থেকে চালু হয়ে যাবে ‘পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড’। ওই দিন থেকে সঙ্গে স্মার্ট কার্ড থাকলে তবেই বিনামূল্য সরকারি বাসে যাতায়াত করতে পারবেন রাজ্যের মহিলারা। এই কার্ড থাকা বাধ্যতামূলক। যদি কোনো মহিলা স্মার্ট কার্ড না নিয়ে যাত্রা করেন, তাহলে তাকে সাধারণ যাত্রীদের মতোই টিকিট কাটতে হবে। 

ডিটিসির তরফে জানানো হয়েছে, স্মার্ট কার্ড চালু করার ফলে প্রতিদিন কতজন মহিলা বাসে যাতায়াত করছেন সহজেই তার হিসাব রাখা সম্ভব হবে। ডিজিটাল রেকর্ড থাকার ফলে রাজস্বের হিসাবেও স্বচ্ছতা আসবে এবং নারীদের স্পর্শহীন বা টাচ ফ্রি পরিষেবা দেওয়া সম্ভব হবে। এছাড়াও জানা গেছে, এই স্মার্ট কার্ডকে কেন্দ্রীয় সরকারের ‘ওয়ান নেশন, ওয়ান কার্ড’ বা ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড (NCMC) প্ল্যাটফর্মের সাথে যুক্ত করার পরিকল্পনা চলেছে। এর ফলে মহিলারা শুধু ফ্রিতে বাসে ভ্রমণ নয়, তারসাথে কার্ডে টাকা রিচার্জ করে দিল্লি মেট্রো বা আরআরটিএস (RRTS)-এ সাধারণ যাত্রীদের মতো যাত্রা করতে পারবেন। 

পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড-এর আবেদন প্রক্রিয়া ?

এই মুহূর্তে অনলাইন পদ্ধতিতে এই স্মার্ট কার্ডের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে না। এর জন্য মহিলাদের অফলাইনে একটি ফর্ম তুলতে হবে। তবে জানি এটা কি এই কার্ডের সুবিধা শুধুমাত্র দিল্লির মহিলা ও রূপান্তরকামী (Transgender) বাসিন্দারাই পাবেন। আবেদন করার ন্যূনতম বয়সসীমা হল ১২ বছর। 

আরও পড়ুনঃ দ্রুত বুকিং, বারবার ভরতে হবে না তথ্য! IRCTC-র ওয়েবসাইটে ৪ বড় বদল

আবেদনকারীদের অবশ্যই দিল্লির ঠিকানা সম্বলিত আধার কার্ড এবং আধার লিঙ্ক করা সচল মোবাইল নম্বর থাকতে হবে। এই স্মার্ট কার্ড সংগ্রহ করার জন্য, যেকোনো ডিটিসি বাস ডিপো (DTC Depots), এসডিএম (SDM) অফিস, পাস কাউন্টার এবং দিল্লি সরকারের নির্দিষ্ট ৫০টি অনুমোদনপ্রাপ্ত কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। প্রশাসনের তরফ থেকে জানা গেছে, ইতিমধ্যেই প্রায় ১১ লক্ষ মহিলা পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড সংগ্রহ করেছেন। ৩১ জুলাই পর্যন্ত এই সংখ্যা প্রায় ১৩ লক্ষে পৌঁছাবে বলে আশা রাখছে প্রশাসন। 

Click here to Read More
Previous Article
কলেজে ভর্তি হলেই ৫০ হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার! | New Scheme For West Bengal College Student
Next Article
প্রকাশিত হল বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা, লিস্টে ভারতের চার

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment