indiahood
indiahood

ভারতীয় ফুটবল আগে, দেশের স্বার্থে একসাথে কাজ করতে সমস্যা নেই বিবিয়ানো-বাজারের!

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় অনূর্ধ্ব 15 দলের (Indian Football Team) ম্যানেজার করা হয়েছিল রঞ্জিত বাজাজকে (Ranjit Bajaj)। অন্যদিকে কোচ হয়েছিলেন বিবিয়ানো ফার্নান্ডেজ। তবে শোনা গিয়েছিল, এই দুই ব্যক্তিত্বের মন কষাকষি থাকায় এই দায়িত্বে থাকা নিয়ে উঠেছিল প্রশ্ন। রঞ্জিত বাজাজের তরফে আগেই ভিডিও বার্তায় জানিয়ে দেওয়া হয়েছিল, বিবিয়ানো ফার্নান্ডেজ যে ভুল কোচিং করান এমনটা তিনি বলছেন না। তবে মতের অমিল রেখে বিবিয়ানোর সাথে একসাথে কাজ করা সম্ভব হচ্ছে না! তবে এবার শোনা যাচ্ছে, দেশের স্বার্থে অনূর্ধ্ব 15 দলে একসাথে কাজ করতে পারেন তাঁরা।

দেশের স্বার্থে কাজ করবেন বিবিয়ানো-বাজাজ!

ভারতীয় অনূর্ধ্ব 15 দলের কোচ করার জন্য আগেই বিজ্ঞাপন দিয়েছিল ফুটবল ফেডারেশন। সেই বিজ্ঞাপনে বলা হয়েছিল, এ লাইসেন্স এবং প্রো লাইসেন্সধারী ব্যক্তিকেই জাতীয় দলের কোচ করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সেই মতোই, আবেদন করার পরই সব রকম শর্ত পূরণ হওয়ায় ফেডারেশনের টেকনিক্যাল কমিটি বিবিয়ানোকে দলের কোচ হিসেবে চূড়ান্ত করে নেয়। অন্যদিকে, দলটির ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয় রঞ্জিত বাজাজকে।

যদিও, মিনার্ভা অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা তথা প্রধান রঞ্জিত জানিয়েছিলেন, তিনি আগে জানতেন না তাঁকে অনূর্ধ্ব 15 দলের ম্যানেজার করা হবে। এমন কথা শোনার পরই বিবিয়ানো জানিয়ে দিয়েছিলেন রঞ্জিত বাজাজ দলটির ম্যানেজার হলে তিনি কোচের দায়িত্ব সামলাতে পারবেন না। অন্যদিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিও বার্তায় বাজাজও জানিয়ে দেন, বিবিয়ানোর সাথে একসঙ্গে কাজ করা তার পক্ষে সম্ভব নয়।

অবশ্যই পড়ুন: সারা ভারতে চলবে হাইড্রোজেন ট্রেন? আপনার এলাকায় কবে?

তবে এখন শোনা যাচ্ছে, দেশের স্বার্থে বাজাজ ম্যানেজারের ভূমিকায় থাকলে কোচ হিসেবে কাজ করতে সমস্যা নেই বিবিয়ানোর। অন্যদিকে, রঞ্জিত বাজাজও নাকি মনে করছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এমন একটা বড় প্রস্তাব পাওয়ার পর তা প্রত্যাখ্যান করে দিলে দেশের ফুটবলের ইতিহাসে একটা খারাপ উদাহরণ থেকে যাবে। তাছাড়াও ভারতীয় ফুটবলের কথা চিন্তা করে নতুন কোচের সাথে কাজ করতে সমস্যা নেই তাঁরও।

Click here to Read More
Previous Article
“আমরা ম্যাচ হারলে নাচতো!” ভারতীয় দলের সেই প্লেয়ারের নাম ফাঁস করলেন শামি
Next Article
আজই ফাইনাল, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment