indiahood
indiahood

আসবে না স্ক্যাম কল, বিরাট পদক্ষেপ TRAI-র

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: অনেক সময় ভুয়ো বা ফেক কলের (Scam Call) ফাঁদে পড়ে সর্বস্ব হারান সাধারণ মানুষ। এমনকি প্রতিদিন এরকম অজানা নম্বর থেকে অসংখ্য কল আসে। এর মাধ্যমে করা হয় প্রতারণা। তবে সেই প্রতারণামূলক কলগুলিকে বন্ধ করতে এবং সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে এবার বিরাট পদক্ষেপ নিয়েছে ভারতীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI। জানা গিয়েছে, তারা একটা নতুন নম্বর সিরিজ চালু করছে, যা গ্রাহকদের জন্য আসল আর প্রতারণামূলক কলের মধ্যে পার্থক্য করা আরও সহজ করে তুলবে।

ভুয়ো কল রুখতে বিরাট ব্যবস্থা TRAI-র

আসলে বেশিরভাগ প্রতারক বড় বড় কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়েই সাধারণ মানুষকে কল করে। পাশাপাশি ব্যক্তিগত লোনের অফার করে। এমনকি অনেক সময় এটিএম-র পিন পর্যন্ত জানতে চায়। তবে অনেকেই না বুঝতে পেরে ভুলবশত সবকিছু শেয়ার করে ফেলে। তবে এই সমস্যা সমাধানের জন্য TRAI ১৬০১ নম্বর সিরিজ চালু করছে। এখন থেকে কোনও বৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলি থেকে ফোন আসলে শুরুতেই ১৬০১ নম্বর থাকবে। এ থেকে দ্রুত বুঝে নেওয়া যাবে যে কলটি আসল নাকি নকল।

তবে TRAI এর এই নতুন নিয়মে প্রথম ধাপে ইউটিলিটি এবং লজিস্টিক খাতকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর আওতায় পড়ছে বিদ্যুৎ বিতরণ সংস্থা, জল সরবরাহকারী সংস্থা, এলপিজি বিতরণ সংস্থা ইত্যাদি। এই সমস্ত কোম্পানিগুলো থেকে ফোন আসলে এখন থেকে নতুন নম্বর দেখতে পাবে সাধারণ মানুষ। কিন্তু হ্যাঁ, ব্যাংকিং, আর্থিক পরিষেবা কিন্তু বীমা সংক্রান্ত সরকারি সংস্থাগুলির জন্য আগের মতোই ১৬০০ সিরিজ কার্যকর থাকবে।

আরও পড়ুন: ৩১ আগস্ট… অভিষেকের গ্রেফতারি নিয়ে বড় রায় দিল হাইকোর্ট

এমনকি টেলিকম সহ প্রদানকারী সংস্থাগুলিকে এই নতুন ব্যবস্থা কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে TRAI এর তরফ থেকে। পাশাপাশি আগামী ৯০ দিনের মধ্যেই যোগ্য সংস্থাগুলির মাইগ্রেশন এবং অনবোর্ডিং সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু হ্যাঁ, যথাযথ যাচাই করার পরেই এই ১৬০১ নম্বর সিরিজ বরাদ্দ করা হবে। শুধুমাত্র গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই এই নতুন নম্বর সিরিজ তৈরি করা হয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থার তরফ থেকে। এর মাধ্যমে প্রতারণামূলক কলের হাত থেকে বাঁচতে পারবে সাধারণ গ্রাহক।

Click here to Read More
Previous Article
ODI বিশ্বকাপে আফগানিস্তান যোগ্যতা অর্জন করতেই চূড়ান্ত হল ১০ দল, দেখুন তালিকা
Next Article
গরু পাচার কাণ্ডের ‘কিং পিন’! অভিষেক ঘনিষ্ঠ বিনয় মিশ্রকে ধরতে বড় পদক্ষেপ CBI-র

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment