indiahood
indiahood

বারাসাত থেকে নতুন সরকারি বাস পরিষেবা, কোন রুটে?

5 days ago

অনন্যা সরকার, কলকাতা: সোমবার (২৩ নভেম্বর) পশ্চিমবঙ্গ পরিবহন নিগম (WBTC/CTC) উত্তর ২৪ পরগনা জেলার সদর দপ্তর বারাসাত থেকে সন্দেশখালি ব্লকের ন্যাজাট ও ধামাখালি যাওয়ার দুটি নতুন সরকারি বাস পরিষেবা চালু করেছে (WBTC Bus)। এই উদ্যোগের মাধ্যমে সন্দেশখালির বাসিন্দারা জেলা সদর দপ্তর ও কলকাতায় সরাসরি যাতায়াতের সুবিধা পাবেন। এই নতুন রুট দুটি হলো – D21A (বারাসাত – ন্যাজাট) এবং D42 (বারাসাত–ধামাখালি)। আসুন এই নতুন বাসগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

চালু হল নতুন D21A ও D42 রুটের বাস

D21A পরিষেবাটি বারাসাত থেকে যাত্রা শুরু করে মধ্যমগ্রাম চৌমাথা, বিরাটি মোড়, বিমানবন্দর গেট নং ১, বাগুইআটি, কেষ্টপুর, উল্টাডাঙ্গা, ইএম বাইপাস, চিংড়িঘাটা, সায়েন্স সিটি, বানতলা, লেদার কমপ্লেক্স, ভোজেরহাট, ঘটকপুকুর, ঘুষিঘাটা, মিনাখাঁ, মালঞ্চ, চৈতালঘাট, বকচারা, ভেবিয়া বাজার, মুরারিশা চৌমাথা এবং মেটিয়াখালি বাজার হয়ে ন্যাজাট পৌঁছাবে। 

অন্যদিকে, D42 বাসটি বারাসাত থেকে যাত্রা করে মধ্যমগ্রাম, বিমানবন্দর, উল্টাডাঙ্গা, সায়েন্স সিটি, বানতলা, ভোজেরহাট, ঘটকপুকুর, মিনাখাঁ, মালঞ্চ, বোয়ারমারি, কানমারি মোড়, রাজবাড়ি, সরবেড়িয়া এবং রামপুর হয়ে ধামাখালিতে আসবে।

আরও পড়ুন: সরাসরি আসানসোল থেকে মেদিনীপুর যাওয়ার SBSTC বাস, রইল রুট ও সময়সূচি

এই পরিষেবাগুলোতে মূলত সিটিসি (CTC)-এর হাবড়া ও বারাসাত ডিপোর নন-এসি টাটা বাস ব্যবহার করা হচ্ছে। রুটগুলো নতুন হওয়ায় পরিবহন দপ্তর এখনও কোনো চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেনি। তাই বারাসাত চাঁপাডালি, ধামাখালি বা ন্যাজাট বাস স্ট্যান্ডে অবস্থিত সরকারি বাস কাউন্টার থেকে অথবা ডিপোগুলির সঙ্গে যোগাযোগ করে বাসের সময়সূচি জেনে নেওয়া শ্রেয়। আশা করা হচ্ছে, দূরপাল্লার এই বাসগুলি সন্দেশখালির নিত্যযাত্রীদের যাতায়াত সংক্রান্ত সমস্যাগুলো কিছুটা লাঘব করবে।

Click here to Read More
Previous Article
মিলবে উন্নত মানের চিকিৎসা, দুর্গাপুরে হবে ৫০০ শয্যার ক্যান্সার হাসপাতাল
Next Article
১০ বছর বয়সে কাসাবের গুলিতে বিদ্ধ, ক্রাচে ভর দিয়েই দেন সাক্ষ্য! IPS হতে চান দেবিকা

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment