indiahood
indiahood

বৈভবের অভিষেকের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন টিম ইন্ডিয়ার এই দুই ব্যাটার

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)? সেই প্রশ্নের উত্তর নেই কারও কাছেই। অনেকেই আশা করেছিলেন হয়তো আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখবেন বৈভব। তবে সেটা হয়নি। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেও মাঠে দেখা যায়নি বৈভবকে। এমতাবস্থায় জানা যাচ্ছে, টিম ইন্ডিয়ার দুই ব্যাটসম্যানের কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করতে পারছেন না বৈভব! কারা তাঁরা? জানালেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ।

বৈভবের অভিষেকের পথে বাধা এই দুই প্লেয়ার!

বৈভব সূর্যবংশীর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক নিয়ে চিন্তিত দেশবাসী! কবে এই খুদে মাঠে নামবেন জানতে একেবারে মুখিয়ে রয়েছেন সকলে। এরই মাঝে উঠে এলো বড় খবর। গতকাল ভারতীয় দলের বোলিং কোচ মর্নে মর্কেল বৈভব সূর্যবংশী প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, বৈভবকে এখন দলে না নেওয়ার পেছনে খুব বেশি কারণ নেই।

এদিন ভারতীয় দলের কোচ একেবারে স্পষ্ট করে জানিয়েছিলেন, “টিম ইন্ডিয়ায় এই মুহূর্ত আন্তর্জাতিক ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা রয়েছেন।  ওপেনার সঞ্জু স্যামসনও আছেন দলে। এই দুই প্লেয়ারের মধ্যে থেকে কাউকেই সরাতে চাইছে না ম্যানেজমেন্ট। আসলে এই দুই ব্যাটসম্যানের কারণেই বৈভবের আন্তর্জাতিক অভিষেক এখন হচ্ছে না।”

অবশ্যই পড়ুন: আরও দুর্বল মমতা! তৃণমূলের রাজ্য সভাপতির পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য

উল্লেখ্য, টিম ইন্ডিয়ার কোচ মার্কেলের বক্তব্যের পর বৈভবকে নিয়ে আশা ছেড়েই দিয়েছিলেন অনেকে। এরই মাঝে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিয়ে একটি পোস্ট করেছেন বৈভব। সেখানে লিখেছেন ‘নিউ চ্যাপ্টার’। খুদে ক্রিকেটারের এমন পোস্ট দেখে অনেকেই মনে করছেন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই অভিষেক হয়ে যেতে পারে তাঁর। সেটাই ইঙ্গিতে বুঝিয়েছেন সূর্যবংশী।

Click here to Read More
Previous Article
আরও দুর্বল মমতা! তৃণমূলের রাজ্য সভাপতির পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য
Next Article
জমাট বাঁধছে মেঘ, কিছুক্ষণেই ৫ জেলায় ধেয়ে আসছে ভারী বর্ষণ, আবহাওয়ার খবর

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment