indiahood
indiahood

চাল-ডাল থেকে তেল, পকেটে টান পড়তে চলছে মধ্যবিত্তের! বাড়তে পারে দাম

3 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পকেটে টান পড়তে পারে মধ্যবিত্তের (Product Price Hike)। চাল (Rice), ডাল থেকে শুরু করে সর্ষের তেল সহ একাধিক নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সহ অন্যান্য পণ্যের দাম বাড়তে পারে ! সেই মর্মে, 2026 সালের সেপ্টেম্বর ত্রৈমাসিকে প্রধান এফএমসিজি কোম্পানিগুলো তাদের পণ্যগুলির দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। মুনাফার উপর চাপ বাড়ায় পণ্যের দাম বাড়ানোর সাথে সাথে শ্রিন্কফ্লেশন এর পথও অবলম্বন করতে পারে সংস্থাগুলি। এর জেরে শীঘ্রই নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পকেট থেকে অতিরিক্ত অর্থ খসতে পারে আমজনতার।

চাল, ডাল কিনতে গিয়ে পকেটে টান পড়বে আপনার!

এফএমসিজি কোম্পানিগুলি এর আগে জুন ত্রৈমাসিকে বিভিন্ন পণ্য দ্রব্যের দাম 2 শতাংশ থেকে 5 শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল। সেই পথ ধরেই এবার নাকি সেপ্টেম্বরেও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে কোম্পানিগুলি। বিশেষ করে কাঁচামালের দাম, অপরিশোধিত তেল, প্রবল বর্ষা এবং এল নিনো, লা নিনার প্রভাব এর উপর নজর রাখছে এফএমসিজি সংস্থাগুলি।

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, যে সংস্থাগুলি সেপ্টেম্বরে বিভিন্ন খাদ্য পণ্যের দাম বাড়াতে পারে সেই সব সংস্থার তালিকায় নাম রয়েছে ব্রিটানিয়ার! তবে শোনা যাচ্ছে, ব্রিটানিয়ার মতো সংস্থাগুলি দাম বাড়ানোর পরিবর্তে কিছু কিছু ক্ষেত্রে শ্রিন্কফ্লেশন পদ্ধতির অবলম্বন করতে পারে। অর্থাৎ পণ্যের দাম না বাড়িয়ে পরিমাণ কমিয়ে দিতে পারে সংস্থাগুলি। সেক্ষেত্রে কোম্পানিটির 5 টাকা বা 10 টাকা মূল্যের বিস্কুটের প্যাকেট আগের দামে পাওয়া গেলেও বিস্কুটের সংখ্যা আগের তুলনায় কমে যেতে পারে।

অবশ্যই পড়ুন: ভারতে নেপালের আধিপত্য! চিনা রাষ্ট্রদূতের আগে ভারতীয় দূতকে ডাকলেন বালেন শাহ

একইভাবে গোদরেজ কনজিউমার প্রোডাক্টস তাদের পণ্যগুলির দাম আগের তুলনায় কিছুটা বাড়িয়ে দিতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে এই পদক্ষেপের আগে বাজার যাচাই করার পাশাপাশি বেশ কিছু দিক খতিয়ে দেখতে পারে কোম্পানিটি। এছাড়াও ডাবর ইন্ডিয়া থেকে শুরু করে হিন্দুস্তান ইউনিলিভার, টাটা কনজিউমার প্রোডাক্টসের মতো সংস্থাগুলি ইঙ্গিত দিয়েছে, ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে কাঁচামালের দামের উপর চাপ থাকলে আগামী দিনে পরিস্থিতি বিবেচনা করে পণ্যের দাম বাড়াতে পারে তারাও।

Click here to Read More
Previous Article
নেপালে ভারতের আধিপত্য! চিনা রাষ্ট্রদূতের আগে ভারতীয় দূতকে ডাকলেন বালেন শাহ

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment