indiahood
indiahood

ছুটির দিনে দুর্যোগ, দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

1 week ago

সহেলি মিত্র, কলকাতা: বৃষ্টির বিরাম নেই বাংলায়। আপাতত মাঝারি থেকে ভারী দুর্যোগ অব্যাহত থাকবে পশ্চিমবঙ্গে। অন্যান্য দিনের মতো আজ রবিবার সকালটাও সকলের ঘুম ভেঙেছে মেঘলা আকাশ দেখে। দক্ষিণ থেকে উত্তর সবদিকেই কালো মেঘের ঘনঘটা। মূলত সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে বাংলা জুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টি দাপট থাকবে বলে পূর্বাভাস (Weather Today) জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস।  আজ বাংলায় তেড়েফুঁড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ায় তছনছ হতে পারে অনেক জায়গা। ফলে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আলিপুর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ রবিবার ছুটির দিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে। মাঝারি থেকে বিক্ষিপ্ত তো আবার কোথাও স্থান বিশেষে ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,  বাঁকুড়া, হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়।

সমগ্র আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বললে মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে জয়সলমের, দক্ষিণ পূর্ব রাজস্থান ও সংলগ্ন এলাকার ওপর অবস্থানকারী সুস্পষ্ট নিম্নচাপের কেন্দ্র,সিধি, দেহরি, মালদা হয়ে সেখান থেকে পূর্ব দিকে  মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত একটি অক্ষরেখা দক্ষিণ পূর্ব রাজস্থান ও সংলগ্ন এলাকার উপর অবস্থানকারী সুস্পষ্ট নিম্নচাপের কেন্দ্র, উত্তর মধ্যপ্রদেশ এবং দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ অতিক্রম করে বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে রবিবার বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর জেলায়।

আরও পড়ুনঃ ৩.১৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ, আরও ৫ বছর চালবে পিএম কিষান, ঘোষণা কেন্দ্রের

আগামীকালের আবহাওয়া

সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের আবহাওয়ার সম্পর্কে বললে, এদিন ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। সোমবার আবার ভারী বৃষ্টিপাতের ভ্রূকুটি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়।  বৃষ্টি পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে উল্লেখিত জেলাগুলিতে বলে খবর।

Click here to Read More
Previous Article
ফ্রিতে লভ্যাংশ দিচ্ছে মুকেশ আম্বানির এই সংস্থা, লুফে নিন!
Next Article
চারদিক জুড়েই শুধু স্ক্রিন, ০mm বেজেল ডিসপ্লের কনসেপ্ট ফোন আনল Tecno

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment