indiahood
indiahood

ফ্রিতে লভ্যাংশ দিচ্ছে মুকেশ আম্বানির এই সংস্থা, লুফে নিন!

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) ব্যাপক অনিশ্চতার মধ্যেই হঠাৎ লভ্যাংশ দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতের দ্বিতীয় ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির সংস্থা। আম্বানির জিও ফিনান্সিয়াল সার্ভিসেস যোগ্য বিনিয়োগকারীদের বোনাস শেয়ার দেওয়ার কথা জানিয়েছে। সংস্থাটি ঠিক কবে লভ্যাংশ প্রদান করবে তার রেকর্ড ডেটও জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই। বিয়োগকারীদের ঠিক সেই তারিখের আগে এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করে ফেলতে হবে।

ঠিক কবে বোনাস শেয়ার দেবে এই সংস্থা?

মুকেশ আম্বানির সংস্থা জিও ফিনান্সিয়াল সার্ভিসেস জানিয়ে দিয়েছে তারা 2025-26 আর্থিক বছরের জন্য প্রত্যেকটি ইকুইটি শেয়ারের সাথে 0.64 পয়সার চূড়ান্ত লাভংশ দেওয়ার কথা ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, আগামী 10 আগস্ট যোগ্য বিনিয়োগকারীরা প্রত্যেক শেয়ারের সাথে বোনাস শেয়ার পাবেন। কাজেই 9 আগস্টের মধ্যে এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করে ফেলতে হবে বিনিয়োগকারীদের।

এক কথায়, যেসব বিনিয়োগকারীদের নাম 10 আগস্ট মুকেশ আম্বানির সংস্থার রেকর্ড বুকে থাকবে, তাঁরা এই সংস্থার প্রত্যেক শেয়ারের সাথে ডিভিডেন্ট বা বোনাস শেয়ার পাওয়ার যোগ্য। বলে রাখা প্রয়োজন, আম্বানির এই সংস্থা এই ত্রৈমাসিকে 509 কোটি টাকার লাভ্যাংশ দেওয়ার কথা ঘোষণা করেছে। মনে করা হচ্ছে, আগামী দিনেও এই সংস্থার শেয়ার থেকে মোটা রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা।

অবশ্যই পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ কোটি! দেখেই মাথায় হাত কুলতলির মহিলার

প্রসঙ্গত, একটানা চার মাস মুকেশ আম্বানির সংস্থা। জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের শেয়ার চাপের মধ্যে থাকার পরেও জুলাই মাসে এই সংস্থার শেয়ার থেকে 9 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। বলে রাখি, শেষবারের মতো গতকাল এই সংস্থার শেয়ারের দাম কিছুটা বেড়ে 256 টাকা 10 পয়সায় দাঁড়িয়ে ছিল। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে এই সংস্থা শেয়ার থেকে মোটা টাকা আয় হতে পারে বিনিয়োগকারীদের।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 
Click here to Read More
Previous Article
বাবা সারাতেন সাইকেল, কমনওয়েলথ সোনা জিতল মেয়ে! | Asmita Dey Win Gold In CWG 2027 | India Hood Bangla
Next Article
ছুটির দিনে দুর্যোগ, দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment