indiahood
indiahood

ছুটির দিনে কাজে দ্বিগুণ পারিশ্রমিক, শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো আনল রাজ্য

1 month ago

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের শ্রমিকদের (Workers) জন্য সুখবর দিল রাজ্য সরকার (Government of West Bengal)। আগামী ১ জুলাই থেকে কার্যকর হয়ে যাবে বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রের শ্রমিকদের বর্ধিত বেতন কাঠামো (New Wage Structure)। রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, নতুন বেতন কাঠামোকে ‘এ’ (A) ও ‘বি’ (B) দুটি জোনে বিভক্ত করা হয়েছে। জোন ‘এ’-তে রয়েছে পুরসভা, উন্নয়ন কর্তৃপক্ষ, নোটিফায়েড এলাকা ও থার্মাল পাওয়ার প্লান্টের আশেপাশের টাউনশিপ এলাকা আর জোন ‘বি’-তে রয়েছে রাজ্যের বাকি অংশের শ্রমিকেরা। এই দুই জোনের শ্রমিকের ন্যূনতম মজুরির কত নির্ধারণ করা হয়েছে, আসুন সেটা জেনে নেওয়া যাক।

বাড়লো রাজ্যের শ্রমিকদের মজুরি

‘এ’ জোনের অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০,৫৫৮ টাকা স্থির করা হয়েছে, অর্থাৎ দিনে ৪০৬ টাকা করে। আর জোন ‘বি’-এর শ্রমিকরা পাবেন দৈনিক ৩৭৫ টাকা করে মাসে মোট ৯,৭৬০ টাকা। আবার, অর্ধ দক্ষ বা সেমি স্কিলড শ্রমিকরা জোন ‘এ’-তে পাবেন নূন্যতম ১১,৬১৫ টাকা মাসিক। আর ‘বি’ জোনের অর্ধ দক্ষ শ্রমিকদের দেওয়া হবে মাসিক ১০,৭৩৩ টাকা। স্কিলড বা দক্ষ লেবাররা ‘এ’ জোনে প্রতি মাসে ১৪,০৫৪ টাকা করা করে পাবেন, আর জোন ‘বি’-এর দক্ষ লেবারদের মাসিক নূন্যতম মজুরি হল ১২,৯৯০ টাকা। 

জানিয়ে রাখি, ক্যুরিয়ার সার্ভিস, হোটেল-রেস্তরাঁ, আইটি শিল্প, বিস্কুট শিল্প, বোতলজাতকরণ, ক্লিনিক্যাল ল্যাব, অটোমোবাইল গ্যারাজ, কাঠ ও আসবাব শিল্প, বিউটি পার্লার ও সিকিউরিটি সার্ভিস সহ মোট ৩১টি ইন্ডাস্ট্রি ও সার্ভিস সেক্টরের শ্রমিকদের এই নতুন বেতন কাঠামো অনুযায়ী মজুরি দেওয়া হবে। 

আরও পড়ুনঃ দীঘা–আসানসোল নতুন AC প্রিমিয়াম বাস পরিষেবা শুরু, জানুন সময়সূচি ও রুট

শ্রমিকদের প্রতিদিনের কাজের সময় ৮ ঘন্টা এবং সপ্তাহে সর্বাধিক ৪৮ ঘন্টা কাজ করানো যাবে। আর ছুটির দিনে কাজ করালে দ্বিগুণ হারে মজুরি দিতে হবে। শ্রমমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, শ্রমিকদের সুবিধার্থে এই নয়া নিয়ম কার্যকর করা হচ্ছে আগামী ১ জুলাই থেকে। 

Click here to Read More
Previous Article
নিজে খান ৫ টাকার, পথকুকুরদের জন্য দেন ৫০০ টাকা, জানুন কলকাতার বৃদ্ধের করুণ কাহিনী
Next Article
তোলাবাজি থেকে শ্লীলতাহানির অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, তদন্তে পুলিশ

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment