indiahood
indiahood

দিঘার সমুদ্রে ভয়ঙ্কর কাণ্ড, ৭ পর্যটকের সাথে যা হল! ছড়াল আতঙ্ক

1 hour ago

অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: আবারও দিঘার (Digha) উত্তাল সমুদ্রে ডুবে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে। দিঘার সমুদ্রের স্নান করতে নেমে একটুর জন্য প্রাণে বাঁচলেন সাত পর্যটক। ওল্ড দিঘা সী বিচে (Old Digha Sea Beach) এই ভয়ানক দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। তবে দীঘার সিভিল ডিফেন্স কর্মীদের তৎপরতায় তাঁদের পাড়ে ফেরানো সম্ভব হয়েছে। 

দিঘার সমুদ্র স্নান করতে নেমে বিপত্তি

বুধবার সকালে অমাবস্যার ভরা কোটালে ওল্ড দিঘার সমুদ্রে স্নান করতে নামেন কিছু পর্যটক। কোটালের সময় সমুদ্রের জলস্তর অনেকটাই বেড়ে যায়, তারসাথে বড় বড় ঢেউ আছড়ে পড়তে থাকে পাড়ে। এরকম পরিস্থিতিতেও বিপদকে উপেক্ষা করে সমুদ্রের স্নান করছিলেন ওই পর্যটকেরা। আর স্বাভাবিকভাবেই হল বিপত্তি। কোটালের প্রভাবে সমুদ্রের জল ফুলে ফেঁপে উঠতে থাকে, ফলে ঢেউয়ের প্রচন্ড টানে শরীরের ভারসাম্য রক্ষা করতে না পেরে সমুদ্রে তলিয়ে যেতে থাকেন সাত পর্যটক।

এই ভয়ানক পরিস্থিতিতে ওল্ড দিঘা সী বিচে যত পর্যটকেরা উপস্থিত ছিলেন সবাই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন। তবে দ্রুততার সাথে ডুবে যেতে থাকা ওই সাতজনকে রক্ষা করার জন্য এগিয়ে আসেন স্থানীয়রা ও সিভিল ডিফেন্সের কর্মীরা। 

আরও পড়ুন: কবে ঢুকবে আপনার বয়স্ক, বিধবা ভাতা? ঘরে বসেই চেক করে নিন এভাবে

জলের ঢেউয়ের টান এতটাই ছিল যে প্রাণ বাঁচানোর জন্য পাড়ে আসার আপ্রাণ চেষ্টা করেও পারছিলেন না ওই পর্যটকরা। তবে পেশাদার উদ্ধারকারীদের উপস্থিতিতে কিছুটা মনে বল প্রাণ তারা। তবে উদ্ধারকারীদের পক্ষেও সরাসরি জলে নেমে সবাইকে তুলে আনা কঠিন ছিল। কয়েকজনকে পাড়ে আনতে পারলেও, কিছু জন তখনও জলের মধ্যেই প্রাণ বাঁচার জন্য লড়াই করছেন। তাই উদ্ধার কারী দল সমুদ্রের পাড় থেকে একে অপরের হাত ধরে হিউম্যান চেইন তৈরি করে। এরপর ডুবে যেতে থাকা ওই ব্যক্তিদের হাত ধরে জল থেকে তুলে আনা সম্ভব হয়। প্রাণে বেঁচে যান সবাই। 

আরও পড়ুন: ভিডিও ডিলিট করেও লাভ নেই! নেতাজিকে অপমান করলেই গ্রেফতার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই ধরনের ঘটনা এড়ানোর জন্য সব সময় পরামর্শ দেওয়া হয় প্রশাসনের তরফে। প্রাকৃতিক দুর্যোগ বা ভরা কোটালের সময় সমুদ্রে যেতে বারণ করা হয়। তবু অত্যুৎসাহী ব্যক্তিরা বিপদের ঝুঁকি উপেক্ষা করেই সমুদ্রে নামেন। ফলে একাধিকবার এই ধরনের দুর্ঘটনার কথা সামনে আসে। দিঘা ও রাজ্যের অন্যান্য সমুদ্র সৈকতগুলিতে পর্যটকদের নিরাপত্তার জন্য আরও কড়া ব্যবস্থা নেওয়ার কথা সম্প্রতি শোনা গেছে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের মুখে। তিনি জানিয়েছেন, সমুদ্র স্নানে বিশেষ ‘ড্রেস কোড’ চালু করা এবং সৈকতে মাদকদ্রব্য সেবনে নিষেধাজ্ঞা এবং প্রতি ১০০ মিটার অন্তর প্রশিক্ষিত বিশেষজ্ঞ বা লাইফগার্ড মোতায়েন করার মতো নানা পদক্ষেপ শীঘ্রই নিতে চলেছে সরকার।

Click here to Read More
Previous Article
Oppo-র এই মডেলে মিলছে 4399 টাকা ছাড়, সাথে ফ্রি ইয়ারবাড
Next Article
আজকের সেরা ১০ খবর (১২ আগস্ট)

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment