indiahood
indiahood

দিঘার স্পা সেন্টারের আড়ালে চলছিল মারাত্মক খেলা! পুলিশি অভিযানে সব ফাঁস

6 days ago

অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: বাঙ্গালীদের ঘুরতে যাওয়ার প্রিয় ডেস্টিনেশনগুলির মধ্যে দিঘা (Digha) অন্যতম। সামান্য ক’দিনের ছুটি পেলে কিংবা উইকেন্ডে পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে অনেকেই পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরের উদ্দেশ্যে রওনা দেন। বর্তমান রাজ্য সরকার দ্বিধাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য একাধিক পরিকল্পনা করেছে। নানা দিকে চলছে সংস্কারের কাজ। এরই মধ্যে এবার দিঘায় রমরমিয়ে চলা স্পা সেন্টারগুলিতে (Digha Spa Center) অভিযান চালিয়ে চোখ কপালে ওঠার অবস্থা পুলিশের। দীর্ঘদিন ধরেই এই স্পা সেন্টারগুলির আড়ালে মধুচক্রের আসর জমিয়ে বসা কিছু অসাধু ব্যবসায়ীর পর্দা ফাঁস করল জেলা পুলিশ প্রশাসন। 

দিঘার স্পা সেন্টারের আড়ালে বেআইনি ব্যবসা

ওল্ড দিঘা থেকে নিউ দিঘায় একাধিক স্পা সেন্টার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলির মধ্যে কয়েকটি জায়গায় হানা দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে জেলা পুলিশ, যা সারা পূর্ব মেদিনীপুরে শোরগোল ফেলে দিয়েছে। স্পা সেন্টারের আড়ালে চালানো মধুচক্রের ব্যবসাগুলিকে গোড়া থেকে নির্মূল করার জন্য পুলিশ প্রশাসন এরকম আরও অভিযান চালাবে বলে জানিয়েছে। 

আরও পড়ুন: রেশন নিয়ে রাজ্য সরকারের নির্দেশ খারিজ করল কেন্দ্র

স্থানীয় বাসিন্দারা বলছেন, অনেকদিন ধরেই দিঘায় স্পা সেন্টারগুলিকে সামনে রেখে পিছনে অসামাজিক কাজকর্ম চলছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, এই চক্রের সাথে শুধু দিঘার নয়, এগরা, কাঁথি সহ আশপাশের অঞ্চলের বেশ কিছু ব্যক্তি জড়িত রয়েছেন। অভিযোগ উঠেছে, বেশি ভাড়া পাওয়ার লোভে অনেক দোকান মালিক এই ধরনের ব্যবসার জন্য তাদের দোকানগুলি ভাড়া দিয়েছেন। 

আরও পড়ুন: বাড়ি পিছু ১২০০ টাকা কর, পঞ্চায়েতের আয় বাড়াতে নির্দেশ জারি রাজ্য সরকারের

এই বেআইনি র‍্যাকেট প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে থানায় স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কাজকর্ম চলার অভিযোগ জমা পরছিল। তাই পুলিশ উদ্যোগ নিয়ে এই অভিযোগগুলির তদন্ত করার জন্য নিউ দিঘার বেশ কয়েকটি স্পা সেন্টারে অভিযান চালায়। পুলিশের তল্লাশিতে এই সেন্টারগুলি থেকে বহু আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে। যদিও স্পা সেন্টারের মালিক এবং কর্মীরা পলাতক, তবে গ্রেফতার করা হয়েছে চার তরুণী সহ এক ব্যক্তিকে। আজ কাঁথি আদালতে পেশ করা হয় ধৃতদের। 

Click here to Read More
Previous Article
কারও কাছে ৪৫ হাজার, কারও কাছে এক লাখ টাকা চেয়ে মেসেজ!
Next Article
আমেরিকার সাথে মিলে বাংলদেশে চিনের খেলা শেষ করছে ভারত! ফিরছে ইউনূস?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment