indiahood
indiahood

দুর্গাপুরে হুমায়ুন কবীরের প্রতীকী শ্রাদ্ধ ও কবর দিলো বিজেপি

1 month ago

নওদার বিধায়ক তথা আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে এবার এক অভূতপূর্ব ও অভিনব প্রতিবাদ দেখা গেল দুর্গাপুরে। মুখ্যমন্ত্রীকে নিয়ে অসংবেদনশীল ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় হুমায়ুন কবীরের প্রতীকী ‘শ্রাদ্ধানুষ্ঠান’ এবং মাটি খুঁড়ে কুশপুতুল ‘কবর’ দেওয়ার কর্মসূচি পালন করল বিজেপি যুব মোর্চা।

সম্প্রতি রাজনৈতিক উত্তাপের মাঝে ক্ষোভে ফেটে পড়ে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর অভিশাপ বর্ষণ করেন হুমায়ুন কবীর। এই মন্তব্যের পরই রাজ্যজুড়ে সরব হয় রাজনৈতিক মহল। এরই জবাবে মঙ্গলবার ও বুধবার দুর্গাপুরে বিজেপি কর্মী-সমর্থকরা খাটিয়ায় হুমায়ুন কবীরের কুশপুতুল নিয়ে শোভাযাত্রা বের করেন। সেখানে বেদমন্ত্র পাঠের ঢঙে প্রতীকী পারলৌকিক কাজ সম্পন্ন করে কুশপুতুলে জুতোর মালা পরিয়ে মাটির নিচে কবর দেওয়া হয়। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, রাজনীতিতে মতবিরোধ থাকলেও এ ধরনের অসংবেদনশীল বক্তব্য বরদাস্ত করা হবে না এবং হুমায়ুন কবীরকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

Click here to Read More
Previous Article
‘রাহুল না মমতা?’ প্রধানমন্ত্রী কে হবে প্রশ্নে চটলেন তৃণমূল নেত্রী! সাংবাদিককে বললেন ‘আপনি হবেন..’
Next Article
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, ৬ অক্টোবর কমিশন অভিযানের ডাক ইন্ডি জোটের

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment