indiahood
indiahood

দুর্গোৎসবের পাস বিক্রিতে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ!

1 month ago

দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ ও এন্ট্রি পাস বিক্রির নামে কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর কড়া স্ক্যানারে প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা বিশিষ্ট গায়ক ইন্দ্রনীল সেন। মঙ্গলবার সকালে তাঁর কসবা ও হাইল্যান্ড পার্কের বাসস্থানসহ একাধিক ঠিকানায় টানা ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর ইডির নির্দেশে বুধবার সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দিলেন প্রাক্তন মন্ত্রী।

অভিযোগ, ইউনেস্কোর (UNESCO) নাম ও লোগো বেআইনিভাবে ব্যবহার করে দুর্গাপুজো পরিক্রমার জন্য মাথাপিছু প্রায় ৪ হাজার টাকা দরে ভুয়া পাস বিক্রি করা হয়েছিল। এই জালিয়াতির মাধ্যমে আনুমানিক ৫০ থেকে ৬০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে ইডির দাবি। এই ঘটনায় ‘মাস আর্ট’ নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এবং ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনের নামও জড়িয়েছে। গত মঙ্গলবার কসবা, পঞ্চসায়র ও সিঙ্গুরের বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে তল্লাশি চালানোর পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। ইডি দপ্তরে প্রবেশের সময় প্রাক্তন মন্ত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।

Click here to Read More
Previous Article
বুম্বা খুব বুদ্ধিমান ছেলে, তাই এত সফল, তবে ওর স্ট্রাগল কিন্তু প্রচুর: চিরঞ্জিত
Next Article
মিলন প্রধানের জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, আর্জি শুনলেন না প্রধান বিচারপতি

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment