indiahood
indiahood

এই কারণেই একের পর এক ম্যাচ হারছে টিম ইন্ডিয়া, জানালেন কোচ নিজেই

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর দল ভারত (Team India)। আর সেই দলের অবস্থাই কিনা বর্তমানে একেবারে শোচনীয়। সদ্য আয়ারল্যান্ড ব্রিগেডের কাছে গোটা সিরিজ হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এরপর ইংল্যান্ড সিরিজে পা রেখেই দ্বিতীয় ম্যাচে হেরেছে ভারত। কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ায় দলের এমন অবস্থা দেখে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন একের পর এক ম্যাচে হারতে হচ্ছে ভারতকে? এবার সেই কারণ ব্যাখ্যা করলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

এই কারণেই একের পর এক ম্যাচে হারছে ভারত!

আজ অর্থাৎ মঙ্গলবার, রাত দশটায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। আর সেই ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানালেন, “গত দুই বছরে আমরা একটিও সিরিজ হারিনি। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ সবই জিতেছি। দু তিনটে ম্যাচে হারার পর থেকেই অনেকেই বলতে শুরু করেছেন ভারত হেরে যাচ্ছে। কিন্তু আসলে এটাই খেলার নিয়ম।”

এদিন ভারতের পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্যাটিং কোচ বললেন, “কখনও কখনও দলে যখন পরিবর্তন আসে, অধিনায়ক বদল হয়, হার্দিকের মতো প্লেয়ার না থাকে, সর্বোপরি তিন থেকে চার জন তরুণ প্লেয়ারকে সুযোগ দেওয়া হয় তখন এমনটা হতে পারে। আসলে দলে বদল আসলেই পরাজয় দেখতে হয়! তবে এমনটা হওয়া উচিত নয়…। আসলে খেলাধুলায় এমনটা হয়েই থাকে। কিন্তু আমি বিশ্বাস করি ভারত আবার নিজের পুরনো ফর্মে ফিরবে। আবার জিতবো আমরা।”

অবশ্যই পড়ুন: হঠাৎ হাইকোর্টের দ্বারস্থ অভিষেক শর্মা, কী হল টিম ইন্ডিয়ার ক্রিকেটারের?

প্রসঙ্গত, এদিন ইংল্যান্ড সিরিজে হার্দিক পান্ডিয়ার অভাব বোধ করছে ভারত, সেটা একপ্রকার স্বীকার করে নিয়েছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ। এছাড়াও বৈভব সূর্যবংশী যে আগামী ম্যাচগুলিতেও সুযোগ পাচ্ছেন তারও একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন সীতাংশু কোটাক।

Click here to Read More
Previous Article
ভ্যাবলা স্টেশনে নাবালিকাকে অপহরণের চেষ্টা!
Next Article
‘গণপিটুনিতে মৃত্যু নির্দোষের, উস্কানি দিয়ে পার পাবে না কেউ!’ বারুইপুরে পুলিশকেও ডেডলাইন

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment