indiahood
indiahood

এক মাসে ৬৫ ইলেকট্রিক রেল ইঞ্জিন তৈরি করে ইতিহাস এই কারখানার, ১১ দেশে হচ্ছে রফতানি

6 days ago

অনন্যা সরকার, বারাণসী: নতুন রেকর্ড গড়ল বারাণসীর রেল ইঞ্জিন কারখানা (Rail Engine Factory)। বেনারস লোকোমোটিভ ওয়ার্কস বা বিএলডব্লিউ ((BLW) ২০২৬ সালের জুলাই মাসে এক মাসের মধ্যে ৬৫টি বৈদ্যুতিক লোকোমোটিভ তৈরি করে (Locomotive Production) নয়া দৃষ্টান্ত স্থাপন করছে। এটিই হল এখনও পর্যন্ত যেকোনো অর্থবর্ষে এক মাসের মধ্যে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL) দ্বারা নির্মিত সর্বোচ্চ লোকোমোটিভ উৎপাদন। বারাণসীর কারখানায় বিএইচইএল ভারতীয় রেলওয়ের জন্য ৪৪টি ডাব্লিউএজি-৯এইচসি মালবাহী বৈদ্যুতিক লোকোমোটিভ, ১৩টি ডাব্লিউএপি-৭ যাত্রীবাহী ইলেকট্রিক্যাল লোকোমোটিভ এবং ৮টি অমৃত ভারত বৈদ্যুতিক লোকোমোটিভ তৈরি করেছে।

বিএইচইএল ২০২৬ সালের জুলাইয়ে সর্বকালের সর্বোচ্চ লোকোমোটিভ ইঞ্জিন প্রস্তুত করেছে

বিএইচইএল ২০২৫ সালের মার্চ মাসে এক মাসে ৬১টি ইলেকট্রিক্যাল লোকোমোটিভ তৈরি করে তাদের সর্বোচ্চ মাসিক উৎপাদনের রেকর্ড তৈরি করেছিল। তবে এবছর জুলাই মাসে ৬৫টি লোকোমোটিভ তৈরির মাধ্যমে সেই রেকর্ড ভেঙে দিল ভারতীয় রেল (Indian Railways)। প্রতিষ্ঠা হওয়ার পর এখনও পর্যন্ত বিএইচইএল মোট ১১,৪৫৫টি লোকোমোটিভ নির্মাণ করেছে, যার মধ্যে ৩,১০৯টি বৈদ্যুতিক লোকোমোটিভ রয়েছে।

আরও পড়ুন: আরেকটি এসি লোকাল শিয়ালদহে? রুট প্রসঙ্গে রেলের নয়া বার্তা

বিএইচইএল-এর জেনারেল ম্যানেজার আশুতোষ পান্থ বলেছেন যে, এই পরিমাণ লোকোমোটিভ উৎপাদন প্রতিটি কর্মীর কঠোর পরিশ্রম, একত্রিত হয়ে কাজ করার মানসিকতা, নিষ্ঠা এবং চমৎকার কর্মসংস্কৃতির ফলেই সম্ভব হয়েছে। তিনি আত্মপ্রত্যয়ের সঙ্গে জানিয়েছেন যে, বিএইচইএল চলতি অর্থবর্ষে, অর্থাৎ ২০২৬-২৭-এর জন্য রেল মন্ত্রক নির্ধারিত ৪৬৮টি বৈদ্যুতিক লোকোমোটিভ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময়ের আগেই এবং চমৎকার গুণমানের সাথে অর্জন করতে সক্ষম হবে। এছাড়াও আশুতোষ পান্থ জানিয়েছেন যে, এই সাফল্য ভারতীয় রেলের আধুনিকীকরণ এবং আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে বিএইচইএল যে অগ্রণী ভূমিকা পালন করেছে, তারই ফল।

উল্লেখযোগ্যভাবে, বিএইচইএল প্রকৃতপক্ষে ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ কনসেপ্টটিকে বাস্তবায়িত করেছে। সংস্থাটি এখনও পর্যন্ত মোট ১১টি দেশে ১৮২টি লোকোমোটিভ ইঞ্জিন রপ্তানি করেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে – মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সুদান, তানজানিয়া, মালি, সেনেগাল, মোজাম্বিক, অ্যাঙ্গোলা, ভিয়েতনাম এবং মালয়েশিয়া।

 আরও পড়ুন: ভুল SMS আসায় মিস বন্দে ভারত, যাত্রীদের টিকিটের পুরো টাকা ফেরত দিল রেল

জানিয়ে রাখি, ১৯৫৬ সালের এপ্রিল মাসে ভারতের প্রথম রাষ্ট্রপতি, প্রয়াত ডঃ রাজেন্দ্র প্রসাদ বিএইচইএল-এর কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৬১ সালের আগস্ট মাসে বেনারস লোকোমোটিভ ওয়ার্কস (আগে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস নামে পরিচিত) গড়ে ওঠে। পরবর্তীতে ১৯৬৪ সালের জানুয়ারি মাসে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত শ্রী লাল বাহাদুর শাস্ত্রী প্রথম ব্রডগেজ লোকোমোটিভ, ডব্লিউডিএম-২ (WDM-2)-এর উদ্বোধন করেছিলেন।

Click here to Read More
Previous Article
মাদ্রাসা আর মসজিদ থেকেই তৈরি হয় জিহাদি: বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের! | Taslima Nasrin | India
Next Article
আধুনিক ইঞ্জিনের সাথে প্রিমিয়াম লুক, আসছে KTM RC 490

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment