indiahood
indiahood

একটানা বৃষ্টিতে সিকিমে ভয়াবহ ধস!

2 months ago

একটানা বৃষ্টিতে সিকিমে ভয়াবহ ধস মাটির তলায় একাধিক বাড়ি ও সরকারি আবাসন!উদ্বেগ প্রকাশ সিকিমের মুখ্যমন্ত্রীর।
একটানা অতি ভারী বর্ষণের জেরে পাহাড়ি রাজ্য সিকিমের একাংশে নেমে এল ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। গত রাতে পশ্চিম সিকিমের ইয়ুকসাম-তাশিডিং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রিম্বি গ্রামে হঠাৎ বড়সড় পাহাড়ি ধস নামে। ধসের তোড়ে মাটির তলায় তলিয়ে ও চাপা পড়ে গেছে একাধিক বাসগৃহ এবং একাধিক সরকারি আবাসন। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে বড় ধরনের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর মেলেনি, যা স্বস্তির কারণ।