indiahood
indiahood

হার স্বীকার মেসির, বিশ্বকাপে পরাজয়ের পর ভবিষ্যৎ নিয়ে কী জানালেন ‘GOAT’?

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা বিশ্বকাপের ফাইনালে একদিকে জঘন্য ফুটবল খেলেছে আর্জেন্টিনা (Argentina)। অন্যদিকে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে কাপ নিয়ে চলে গিয়েছে স্পেন। সোমবার, লিওনেল মেসির (Lionel Messi) দল যে ছন্নছাড়া ফুটবল খেলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। সেখানে একেবারে নিষ্ক্রিয় ছিলেন লিওনেল মেসি। বলা ভাল, গোটা ম্যাচে মেসিকে গোল করার সুযোগটাই দেননি স্পেনের ডিফেন্ডাররা। এবার সেই ব্যর্থতা নিয়েই মুখ খুললেন লিও। ভাল ফুটবলের নিরিখে নিজেদের থেকে এগিয়ে রাখলেন স্পেনকেই।

স্পেনেকে নিয়ে মুখ খুললেন মেসি

ভাল ফুটবল খেলে জিতেছে স্পেন। সেটা স্বীকার করে নিলেন লিওনেল মেসি। একই সাথে নিজেদের ব্যর্থতা নিয়েও মুখ খুললেন আর্জেন্টিনার অধিনায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিওনেল মেসি জানালেন, “প্রচন্ড দুঃখ হচ্ছে। এ কথা বলতে কোনও দ্বিধা নেই স্পেন আমাদের থেকে ভাল ফুটবল খেলেছে। তবে এই নয় যে আমরা নিজেদের সেরাটা দিইনি। সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি জেতার।”

মেসি আরও বলেন, “আমরা হেরেছি, হার স্বীকার করে নিচ্ছি। তার মানে এই নয় যে আমরা এতদিন যে ফুটবলটা খেলেছি তা ভুলে যাব। আমার সকল সতীর্থ এবং আর্জেন্টিনার জনগণকে ধন্যবাদ।” এদিন এমন বক্তব্যের পর ফুটবল বিশ্বকাপ নিয়ে আর বেশি কিছু বলতে চাননি লিওনেল মেসি। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে এদিন কিছুই বলেননি আর্জেন্টিনার অধিনায়ক।

অবশ্যই পড়ুন: স্কালোনির এই এক ভুল সিদ্ধান্তে হারল আর্জেন্টিনা! জানলে দুঃখ হবে

প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালের আগেই লিওনেল মেসির এক পোস্ট থেকেই অবসর জল্পনা বেড়েছিল। অনেকেই মনে করেছিলেন বিশ্বকাপের ফাইনাল শেষ হলেই অবসর ঘোষণা করে দিতে পারেন লিও। যদিও কয়েকটি সূত্র মারফত খবর, বিশ্বকাপ শেষ হওয়ার পর এবার হয়তো আর্জেন্টিনার হয়ে কোনও প্রীতি ম্যাচে অংশ নেওয়ার পরেই নিজের আন্তর্জাতিক ফুটবল জীবনে দাড়ি টানবেন লিও! এ নিয়ে অবশ্য কিছুই জানাননি মেসি।

Click here to Read More
Previous Article
অনশন ভঙ্গ করলেন ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Next Article
শহীদ দিবসের আগেই একুশের গণহত্যার রিপোর্ট পেশ করবে শুভেন্দুর সরকার

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment