indiahood
indiahood

ইসলামে ধর্মান্তরিত হলে মিলবে না SC, OBC সংরক্ষণ! বড় রায় হাইকোর্টের

1 month ago

অনন্যা সরকার, তামিলনাড়ু: ধর্মান্তরিতদের (Converted) অনগ্রসর শ্রেণী বা ওবিসি (OBC) হওয়ার সুযোগ-সুবিধা পাওয়া কোনভাবেই উচিত নয়, জানিয়ে দিল মাদ্রাজ হাইকোর্ট। এটিকে অসংবিধানিক বলেও মন্তব্য করেন বিচারপতিরা। তামিলনাড়ুতে এম কে স্ট্যালিনের আমলে বিতর্কিত এক ওবিসি সংরক্ষণ মামলায় মাদ্রাজ হাইকোর্ট পূর্বতন সরকারের নির্দেশিকা খারিজ করে দিয়েছে। পূর্ববর্তী ডিএমকে সরকার একটি নির্দেশিকা জারি করে জানিয়েছিল, নীচু জাতের হিন্দুরা যদি ইসলামে ধর্মান্তরিত হন তাহলে তারা ওবিসি হওয়ার সুযোগ সুবিধা পাবেন। এই নিয়ে সেই সময় তুমুল বিতর্ক সৃষ্টি হয়, দায়ের করা হয় মামলা। 

ধর্মান্তরিত হলেই ওবিসি হওয়ার ছাড়পত্র মিলবে না

ভারতবর্ষের অনেক রাজ্যে অনগ্রসর বা পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের মানুষ ওবিসি  ক্যাটাগরিতে পড়েন। তামিলনাড়ুর পূর্বতন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন একটি নির্দেশিকা জারি করেছিলেন, যেখানে বলা হয় নিচু জাতের হিন্দুরা যদি ইসলামে ধর্মান্তরিত হন তাহলেও তারা ওবিসি সংরক্ষণের আওতায় পড়বেন। সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, যে সমস্ত দলিত, মহাদলিত, তফশিলি জাতি, উপজাতি বা তফশিলভুক্ত নন এমন হিন্দুরা ইসলামে ধর্মান্তরিত হবেন, তাদের অনগ্রসর মুসলিম হিসেবেই ধরা হবে। ফলে তারাও ওবিসি-এর সমস্ত সুযোগ সুবিধা পাবেন। 

মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পি বি বালাজি ও বিচারপতি জি আর স্বামীনাথনের ডিভিশন বেঞ্চ পূর্বতন ডিএমকে সরকারের এই নির্দেশিকাটি খারিজ করে দিয়েছে। বিচারপতিরা সাফ জানান এই নির্দেশিকাটি অসাংবিধানিক। ডিভিশন বেঞ্চের জানিয়েছে, কেউ যদি পিছিয়ে পড়া হিন্দু থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হন তাহলে তাকে মুসলিম বলে গণ্য করা হবে, অনগ্রসর মুসলিম হিসেবে নয়। ধর্মান্তরিত কাউকে পিছিয়ে পড়া শ্রেণীতে অন্তর্ভুক্ত করা অসাংবিধানিক। 

প্রসঙ্গত, তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের সমগ্র মুসলিম সম্প্রদায়কেই ওবিসি সংরক্ষণের আওতায় আনা হলেও, তামিলনাড়ুর সকল মুসলিম অনগ্রসর শ্রেণীতে পড়েন না। মুসলিমদের মোট সাতটি সম্প্রদায় সেখানে ওবিসি সংরক্ষণের আওতায় রয়েছে। আদালত জানিয়ে দিয়েছে, ধর্মান্তরিত হিন্দুরা কখনোই ওই সাত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হবেন না। এই রায় অনেকাংশে ধর্মান্তকরণ রুখতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে, কারণ অনেকেই সরকারি সুযোগ-সুবিধা পেতে ধর্মান্তরিত হয়ে থাকেন। 

Click here to Read More
Previous Article
এবার পুরুষরা মহিলা কামরায় উঠলে আর রক্ষে নেই! আরও কড়া হচ্ছে রেল
Next Article
বছরে উৎপাদন হবে ২ টন হলুদ ধাতু! উদ্বোধন হল দেশের প্রথম বেসরকারি সোনার খনি

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment