indiahood
indiahood

কাশ্মীরে সন্ত্রাসীদের সাথে রাতভর গুলির লড়াই সেনাবাহিনীর, খতম ২ জঙ্গি

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে আবারও বিরাট সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। গুলির লড়াইতে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। সূত্রের খবর, সেনাবাহিনীর সংঘর্ষে খতম হয়েছে ২ জঙ্গি (Kashmir Terrorist Encounter)। গতকাল সন্ধ্যা থেকেই শোপিয়ানে জিহাদীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা রক্ষা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। আর সেখানেই সাফল্য পায় ভারতীয় ইন্ডিয়ান আর্মি। জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার সাইদপোরা এলাকায় এই এনকাউন্টার হয়েছে।

নিরাপত্তারক্ষীর গুলিতে খতম ২ জঙ্গি

গোপন সূত্রে খবর পেয়েই শনিবার রাতে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী। জানা যায়, ওই এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে ছিল। সেনা এবং নিরাপত্তা রক্ষা বাহিনীর সদস্যরা সেখানে যেতেই তাদের লক্ষ্য করে গুলি চালায় জিহাদীরা। তবে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাবাহিনী। এদিন যৌথ অভিযানে নামে ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু-কাশ্মীর পুলিশের প্যারা ইউনিট ও স্পেশাল অপারেশন গ্রুপ। গোটা এলাকা ঘিরে ফেলেই শুরু হয় তল্লাশি, এবং গুলির লড়াইতে অবশেষে মৃত্যু হয় ২ জঙ্গির।

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ওই এনকাউন্টারে খতম হয়েছে জাকির আহমেদ গনি এবং লতিফ ভাট নামের দুই কুখ্যাত দুষ্কৃতি। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অপকর্মের সঙ্গে যুক্ত ছিল তারা। এমনকি তল্লাশি অভিযানের সময় একাধিক গুলির শব্দ শোনা যায় বলেও খবর। তবে জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য গোটা এলাকা ঘিরে ফেলা হয়। তারপরেই চলে গুলির লড়াই।

আরও পড়ুন: টিচার ট্রান্সফার পোর্টাল চালু হতেই নতুন দাবি শিক্ষকদের, রাজ্যের কাছে গেল চিঠি

সূত্রের খবর, নিহত জাকির আহমেদ গনি দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার মুতালহাম গ্রামের স্থায়ী বাসিন্দা। সে লস্কর দলের সদস্য বলেই জানা গিয়েছে। এমনকি নিরাপত্তা সংস্থাগুলির খাতায় সে এ++ ক্যাটাগরির সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত ছিল। দীর্ঘদিন ধরেই নিরাপত্তা রক্ষা বাহিনীর র‍্যাডারে ছিল সে। এমনকি গত বছর পহেলগাঁও জঙ্গি হামলার তদন্তে তার নামও উঠে আসে। তার বিরুদ্ধে উপত্যকা এলাকায় একাধিক হামলা থেকে শুরু করে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। সেই চ্যাপ্টার এবার ক্লোজ করল ভারতীয় আর্মি!

Click here to Read More
Previous Article
দিঘা, মন্দারমণিতে নামতে পারবেন না সমুদ্রে! প্রবল দুর্যোগের আশঙ্কায় জারি সতর্কতা
Next Article
রাজ্যের ঐতিহ্যশালী রথযাত্রা কমিটিগুলিকে ৫ লাখ টাকা করে অনুদান ঘোষণা নবান্নের!

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment