indiahood
indiahood

রাজ্যের ঐতিহ্যশালী রথযাত্রা কমিটিগুলিকে ৫ লাখ টাকা করে অনুদান ঘোষণা নবান্নের!

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রথযাত্রার (Rath Yatra) আগেই বিরাট ঘোষণা রাজ্য সরকারের। এবার থেকে 100-150 বছরের পুরনো ঐতিহ্যশালী বিভিন্ন রথযাত্রা কমিটিকে 5 লাখ টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার। ইতিমধ্যেই সেই ঘোষণা এসেছে নবান্নের তরফে! জানা যাচ্ছে, রাজ্যের প্রত্যেক জেলায় রথযাত্রা উৎসবকে আরও জাকজমকভাবে পালন করার উদ্দেশ্যেই এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার।

কবে মিলবে অনুদানের অর্থ?

নবান্ন সূত্রে খবর, রাজ্যের ঐতিহ্য সম্পন্ন বিভিন্ন রথযাত্রা কমিটিগুলিকে চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী 13 জুলাই অনুদানের অর্থ চেকের মাধ্যমে দিয়ে দেবে রাজ্য সরকার। শোনা যাচ্ছে, রথযাত্রা কমিটিগুলিকে চেক বিতরণের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরেই শুরু হবে অনুদান দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া।

একই সাথে রাজ্যে রথযাত্রার গুরুত্ব স্মরণ করিয়ে প্রত্যেক জেলাশাসককে পর্যাপ্ত প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যের প্রত্যেকটি প্রান্তে যাতে রথযাত্রার উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং দর্শনার্থীরা যাতে নির্দ্বিধায় রথযাত্রার উৎসবের শামিল হতে পারেন সেটা নিশ্চিত করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে।

এছাড়াও রথযাত্রার দিন যাত্রার রূট এবং ভক্তদের জমায়েতের জায়গায় সেবা শিবির গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এই শিবির থাকবে উল্টো রথের দিনও। জানা যাচ্ছে, রথযাত্রার এই সেবার শিবির থেকে ন্যূনতম সমস্ত পরিষেবা যেমন বিশুদ্ধ পানীয় জল, ওআরএসের প্যাকেট থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা, প্রয়োজনীয় ওষুধ সহ সব রকম তাৎক্ষণিক পরিষেবা মিলবে। আর এই শিবির পরিচালনার জন্য বরাদ্দ হয়েছে 1 লাখ টাকা।

অবশ্যই পড়ুন: কাশ্মীরে সন্ত্রাসীদের সাথে রাতভর গুলির লড়াই সেনাবাহিনীর, খতম ২ জঙ্গি

প্রসঙ্গত, নবান্নের তরফে পরিষ্কারভাবে জানানো হয়েছে রাজ্যজুড়ে যাতে রথযাত্রা উৎসব সাড়ম্বরে পালিত হয় সেদিকে নজর দিতে হবে প্রশাসনকে। একই সাথে রাজ্যের যোগ্য কমিটিগুলিই যাতে অনুদানের অর্থ পায় সেটাও নিশ্চিত করতে হবে। সরকারের স্পষ্ট নির্দেশ, 100-150 বছরের ঐতিহ্য রয়েছে এমন রথযাত্রা কমিটিগুলি যেন সরকারি সাহায্য থেকে বাদ না পড়ে!

Click here to Read More
Previous Article
কাশ্মীরে সন্ত্রাসীদের সাথে রাতভর গুলির লড়াই সেনাবাহিনীর, খতম ২ জঙ্গি
Next Article
অফিস যাত্রীদের জন্য কলকাতায় ৩টি নতুন এসি বাসের ঘোষণা সরকারের, জানুন রুট

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment