indiahood
indiahood

দিঘা, মন্দারমণিতে নামতে পারবেন না সমুদ্রে! প্রবল দুর্যোগের আশঙ্কায় জারি সতর্কতা

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি সম্প্রতি দিঘা (Digha) বা মন্দারমণি যাওয়ার কথা ভাবছেন? তাহলে সাবধান হয়ে যান। কারণ বর্তমানে নিম্নচাপ, মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। উপকূলে আছরে পড়ছে উঁচু উঁচু ঢেউ। সে এক ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে চলছে মাইকিং। অনেকেই আছেন আজ রবিবার আছে অর্থাৎ ছুটির দিন দিঘা, তাজপুর কিংবা মন্দারমণি ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। ইতিমধ্যে সেখানে মানুষের ঢল অবধি নেমেছে। তবে এখন যাতে এই খারাপ আবহাওয়ার কারণে কোনও রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য তৎপর হয়ে উঠেছে প্রশাসন। পর্যটকদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তাল সমুদ্র, পর্যটকদের উদ্দেশ্যে সতর্কতা জারি প্রশাসনের

এমনিতেই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। অনেকেই আছেন এই উত্তাল সমুদ্রে নামতে পছন্দ করেন কিছু না ভেবেই। তবে অতীতে অনেক প্রমাণ আছে এরকম করে কতজনের প্রাণ বেঘোরে চলে গিয়েছে। এটা প্রতি বছরের গল্প। তবে এবারে এরকম ঘটনা রুখতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দিঘা মোহনা উপকূল পুলিশের তরফ থেকে সমুদ্র তীরবর্তী এলাকায় কড়া নজরদারি ও মাইকিং শুরু করা হয়েছে।

আরও পড়ুনঃ টিচার ট্রান্সফার পোর্টাল চালু হতেই নতুন দাবি শিক্ষকদের, রাজ্যের কাছে গেল চিঠি

প্রশাসনের সাফ বার্তা, আগামী ৩ দিন যেন সমুদ্রে কোনও পর্যটক না নামে। এমনকি জলোছ্বাসের সময়ে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সবথেকে বড় কথা, এই দুর্যোগের সময়ে যে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে রয়েছেন কিংবা যাবেন বলে ভাবছেন তাঁদের ফিরে আসতে এবং পরিকল্পনা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন কোনও ট্রলারকে অবধি গভীর সমুদ্রে যাওয়ার ছাড়পত্র দিচ্ছে না প্রশাসন।

ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

ইতিমধ্যে আজ ছুটির দিন সকাল থেকে কলকাতা সহ জেলায় জেলায় ব্যাপক বৃষ্টিপাত চলছে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে পরিস্থিতি খারাপ। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার বেশ কিছু এলাকায় দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েক ঘণ্টাতেও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া সহ উপকূলবর্তী অঞ্চলে আবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সারাদিনই মোটের ওপর আবহাওয়া এরকম থাকবে।

Click here to Read More
Previous Article
নক্কারজনক ঘটনা! জন্মদিবসের আগেই কলকাতার বুকে ভাঙা হল শ্যামাপ্রসাদের মূর্তির বেদী
Next Article
কাশ্মীরে সন্ত্রাসীদের সাথে রাতভর গুলির লড়াই সেনাবাহিনীর, খতম ২ জঙ্গি

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment