indiahood
indiahood

খড়গপুর শাখায় বাতিল ৬টি ট্রেন, তালিকা দিল দক্ষিণ-পূর্ব রেল

2 days ago

সহেলি মিত্র, কলকাতা: আবারও একবার চরম হয়রানির শিকার হতে চলেছেন সাধারণ রেল যাত্রীরা। রেলের উন্নয়নমূলক কাজের জন্য বহু ট্রেন বাতিল (Train Cancelled) থাকবে। সেইসঙ্গে বহু ট্রেনের চলাচলের ওপর নিয়ন্ত্রণ করা হবে। রেলের তরফে খড়গপুর শাখায় (Kharagpur Division) একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। আপনিও কি সম্প্রতি ট্রেনে করে কোথাও যাওয়ার প্ল্যান করছেন? তাহলে টিকিট কাটার আগে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

খড়্গপুর ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল

দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railways Zone)তরফে খড়গপুর শাখায় বহু ট্রেন বাতিল করা হয়েছে। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার অবধি এক ধাক্কায় ছয়টি ট্রেন বাতিল থাকবে বলে খবর। শুধু তাই নয়, বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ট্রেন নম্বর ১৮০৩৭ খড়গপুর জজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস, ২৮ নভেম্বর ৬৮০২১ খড়গপুর বালেশ্বর মেমু, ট্রেন নম্বর ১৮০১৫ শালিমার ভাঞ্জপুর এক্সপ্রেস ২৮ নভেম্বর বাতিল থাকবে।

এছাড়াও ১৮০১৬ ভাঞ্জপুর শালিমার এক্সপ্রেস ২৮  নভেম্বর, ৬৮০২২ বালেশ্বর খড়গপুর মেমু ২৮ নভেম্বর এবং ১৮০৩৮ জজপুর কেওনঝড় রোড খড়গপুর এক্সপ্রেস ২৮ নভেম্বর বাতিল থাকবে।

আরও পড়ুন: ডিসেম্বরে টানা ১০ দিন ব্যাঙ্ক থাকবে, দেখে নিন RBI- র ছুটির তালিকা

দু’টি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত

রেলের তরফে গুরুত্বপূর্ণ দু’টি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার ১৮০৪৩ হাওড়া-ভদ্রক এক্সপ্রেস যাত্রা শেষ করবে খড়্গপুর স্টেশনে। শনিবার ১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস ভদ্রক স্টেশনের পরিবর্তে খড়গপুর (Kharagpur) স্টেশন থেকে যাত্রা শুরু করবে। রেলের এহেন কাজের জেরে সাধারণ যাত্রীদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে রেল। সেইসঙ্গে নির্দিষ্ট ট্রেনের সময়সূচী দেখে যাত্রীদের যাত্রার প্ল্যান করার পরামর্শ দেওয়া হয়েছে রেলের তরফে।

Click here to Read More
Previous Article
সেলুনে চুল কাটতে গিয়েই প্রাণ গেল যুবকের, নাপিতের কাণ্ডে চরম শোরগোল ইসলামপুরে
Next Article
‘থুতু ফেলার…’ অবসর নিয়েই টেস্ট ক্রিকেট প্রসঙ্গে বড় মন্তব্য মহম্মদ শামির

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment